শরিফুল ইসলাম টাঙ্গাইল
টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কালিহাতী উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের নিয়ে কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করেন। পরে মিছিল নিয়ে কালিহাতী হাসপাতাল রোড হয়ে উপজেলা গেট দিয়ে কালিহাতী বাসস্ট্যান্ড হয়ে পুনরায় কালিহাতী আর.এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসে মিছিল সমাপ্তি ঘোষণা করেন।
বাংলাদেশ জামায়াত ইসলামী কালিহাতী উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১১ দলীয় জোট মনোনীত টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কালিহাতী উপজেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান বায়েজিদ, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মেহেদী হাসান বিন সিদ্দিক, আমিনুল ইসলাম জাহিদ, রেজাউল করিম, মুনছুর হেলাল বাদশা, শাজাহান কবির আমীর, এস.এম করিম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক বলেন, আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত কালিহাতী গড়তে চাই। জুলুমবাজদের হাত থেকে কালিহাতীকে মুক্ত করতে চাই। নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ কালিহাতী গড়তে একবার দাড়িপাল্লা মার্কায় ভোট দিন।