April 12, 2026, 2:38 pm
Title :
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই মুরগির বর্জ্যে দূষিত কালেঞ্জা নদী, সেচ ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তি কালেঞ্জা নদীতে খননের ফলে ঝুঁকিতে ব্রিজ, ভাঙনের আতঙ্কে এলাকাবাসী ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান কালিঞ্জা ও বিভিন্ন কার্যক্রমে নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ, সাংবাদিক রুবেল তালুকদারের সাথে কথা বলে ব্যবস্থা—এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন ভিপি আইনুল হক সিরাজগঞ্জে অবৈধ জ্বালানি মজুদবিরোধী অভিযান, কারাদণ্ড ও জরিমানা তরুণদের উদ্যোগে মানবতার দৃষ্টান্ত—ইছামতী রক্তদান সংগঠনের অনন্য কার্যক্রম। সমালোচনার পর আত্মসমালোচনা: এমপি ভিপি আইনুল হককে নিয়ে নিজের বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন স্থানীয় সাংবাদিক রুবেল তালুকদার ‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই

  • Update Time : Sunday, April 12, 2026
  • 2 Time View
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই

ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

তার ছেলে আনন্দ ভোসলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। আগামীকাল বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে বুকে ব্যথা নিয়ে শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশা। ছিলেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। কিন্তু শেষ পর্যন্ত ফিরে আসা হলো না তার। কিংবদন্তি গায়িকার প্রয়াণে সংগীতপ্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় সংগীতের অন্যতম আইকনিক ও বহুমুখী প্লেব্যাক গায়িকা হিসেবে সুপরিচিত আশা ভোসলে। আট দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি একাধিক ভারতীয় ভাষার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও হাজার হাজার গান রেকর্ড করেছেন।

শাস্ত্রীয়, লোকসংগীত, পপ থেকে গজল- বিভিন্ন ধারার সংগীতে তার অসাধারণ মানিয়ে নেয়ার ক্ষমতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

দীর্ঘ কর্মজীবনে ভারতীয় সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আশা ভোসলে অসংখ্য সম্মাননা পেয়েছেন। তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান ‘দাদাসাহেব ফালকে পুরস্কার’-এ ভূষিত হয়েছেন এবং ‘পদ্মবিভূষণ’ও অর্জন করেছেন।

এছাড়া তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন, যা তাকে ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সর্বাধিক সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

টানা সাত দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতে রাজত্ব করেছেন আশা ভোসলে। হাজার হাজার গান আর অসংখ্য কালজয়ী সুরের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন কয়েক প্রজন্মের অনুপ্রেরণা। তার প্রয়াণে একটি সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews