March 9, 2026, 4:56 pm
Title :
জেইউ স্পোর্টস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা নগদে প্রভাব বিস্তারের চেষ্টা? ব্যারিস্টার আরমানকে ঘিরে প্রশ্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী ‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’ এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই গাইবান্ধার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী

জেইউ স্পোর্টস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : Saturday, March 7, 2026
  • 5 Time View
জেইউ স্পোর্টস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
8

আলামিন খান, জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের উদ্যোগে ফ্রি রেজিষ্ট্রেশনের মাধ্যমে ক্যাম্পাসের স্পোর্টস সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ গ্যালারির ১৩১ নম্বর কক্ষে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসরিন বেগম, উপ পরিচালক সেলিম মিয়া, উপ পরিচালক চিং স্যার, টেকনিক্যাল ডিরেক্টর ও জাকসুর ক্রিয়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন,জেইউ স্পোর্টস ক্লাবের সভাপতি আরশাদ হাবিব বিশাল, সেক্রেটারি সাহানুর রহমান ও স্পোর্টস ক্লাবের অন্যান্য সদস্যরা।

ইফতার ও দোয়া মাহফিলে জেইউ স্পোর্টস ক্লাবের সভাপতি আরশাদ হাবিব বিশাল বলেন, “আজ JU Sports Club এর ইফতার মাহফিল আয়োজন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত । সামনে নতুন কমিটি আসছে, আর আমাদের বিশ্বাস নতুন নেতৃত্বের মাধ্যমে এই ক্লাব আরও শক্তিশালী ও সংগঠিত হবে।
আমাদের মূল লক্ষ্য হলো এই ক্লাবকে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করা, যেখানে সব ধরনের গেমস এর খেলোয়াড়রা একসাথে নিজেদের জায়গা খুঁজে পাবে। খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি আমাদের ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।

তিনি আরোও বলেন, আজকের এই ইফতার সেই ঐক্যেরই একটি সুন্দর উদাহরণ, যেখানে সিনিয়র জুনিয়র সবাই একসাথে মিলিত হয়েছি। আশা করি ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং আমরা সবাই মিলে JU Sports Club-কে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো।
ঐক্য, নেতৃত্ব ও খেলাধুলার চেতনা নিয়েই এগিয়ে যাক JU Sports Club. “

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews