March 10, 2026, 10:54 pm
Title :
জেইউ স্পোর্টস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা নগদে প্রভাব বিস্তারের চেষ্টা? ব্যারিস্টার আরমানকে ঘিরে প্রশ্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী ‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’ এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই গাইবান্ধার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী

ব্লুটুথের মাধ্যমে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করবেন যেভাবে

  • Update Time : Thursday, October 10, 2024
  • 534 Time View
ব্লুটুথের মাধ্যমে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করবেন যেভাবে
147

ব্লুটুথের মাধ্যমে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করবেন যেভাবে

আধুনিক এই সময়ে প্রায় কমবেশি সবাই স্মার্টফোন ব্যবহার করেন। এই ফোনে বিশেষ পরিষেবাগুলোর মধ্যে অন্যতম একটি ব্লুটুথ প্রযুক্তি। যার মাধ্যমে এক স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে সহজেই ছবি-ভিডিও কিংবা ফাইল আদান-প্রদান করা যায়। আবার হেডফোন যুক্ত করে গান ও রেডিও-ও শোনা যায়।

এছাড়াও ব্লুটুথের অন্য কিছু ব্যবহার রয়েছে, যা স্বাভাবিকভাবেই অবাক করবে আপনাকে। সাধারণত এক ফোন থেকে অন্য ফোনে ইন্টারনেট শেয়ার করতে ওয়াই-ফাই রাউটারের প্রয়োজন হয়। কিন্তু আপনি জানেন কী, ব্লুটুথের মাধ্যমেও ইন্টারনেট শেয়ার করা যায়? হ্যাঁ, যায়। ব্যবহারকারী চাইলেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফোনে ব্লুটুথ কাজে লাগিয়ে ওয়াই-ফাই হাব তৈরি করে অন্য স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার করতে পারেন।

তথ্য-প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেক ইউজ অবের প্রতিবেদন অনুযায়ী ব্লুটুথের মাধ্যমে ইন্টারনেট শেয়ার করতে ব্যবহারকারীকে প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে কানেকশন নির্বাচন করে পরবর্তী পাতার মোবাইল হটস্পট অ্যান্ড টেথারিং অপশনে ক্লিক করতে হবে।

✪ আরও পড়ুন:বাংলাদেশি পরিচয় দেওয়া নীল ছবির তরুণীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এবার ব্লুটুথ টেথারিং অপশনের পাশের টগল চালু করে অন্য স্মার্টফোনে ইন্টারনেট শেয়ার করতে হবে। এ জন্য অন্য স্মার্টফোনের ব্লুটুথ অপশনে যেতে হবে। তারপর অ্যাভেইলেবল ডিভাইস অপশনে গিয়ে হটস্পট চালু করা ফোনের নাম সিলেক্ট করে পেয়ার করুন। পেয়ার হলে ডিভাইসের নাম ট্যাপ করে পরবর্তী পাতায় থাকায় ইন্টারনেট অ্যাকসেস টগলটি চালু করে নিন। আপনার কাজ শেষ। এবার দুটি ফোনেই ইন্টারনেট ব্যবহার করুন ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews