April 3, 2026, 5:17 pm
Title :
সিরাজগঞ্জ জেলা নলকায় বাস দুর্ঘটনা: চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ জনের ৪ ইন্সপেক্টরের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত থাকার ঘোষণা, জনগণের সমর্থনেই জয়ের প্রত্যাশা যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট জেইউ স্পোর্টস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা নগদে প্রভাব বিস্তারের চেষ্টা? ব্যারিস্টার আরমানকে ঘিরে প্রশ্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

৪ ইন্সপেক্টরের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • Update Time : Friday, April 3, 2026
  • 11 Time View
13

রিপোর্ট রুবেল তালুকদারের ,জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বদলীজনিত কারণে চারজন পুলিশ ইন্সপেক্টরের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

বিদায়ী কর্মকর্তারা হলেন— নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাকিউল আযম এবং শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অফিসাররা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, সততা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন এবং একসঙ্গে কাজ করার স্মৃতিচারণ করেন।

পরে পুলিশ সুপারের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সবাই তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।

জেলা পুলিশ জানায়, বিদায়ী কর্মকর্তারা সিরাজগঞ্জ জেলায় দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়ে সুনাম অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews