অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের এক নতুন পর্যায় সৃষ্টি করেছে। বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, এই জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। এখান থেকেই নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হবে। কোনো কারণে পথ হারিয়ে ফেললে, এই স্থান থেকেই পুনরায় নতুন করে শুরু করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, দেশের তরুণরাই যেন এই ইতিহাসের স্মৃতির লেখক হয়। আমরা নতুন বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে গেলাম।
অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস সবাইকে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখার জন্য আহ্বান জানান। জাদুঘরটি দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: যুগান্তর



