বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, আইসিইউতে ইমরান হায়দার

, বাংলাদেশ

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, আইসিইউতে ইমরান হায়দার

রাজধানীর বারিধারায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলশান ডিপ্লোম্যাটিক এলাকায় অবস্থিত ওই বাসভবনে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা দেখেন যে, সেখানে বড় ধরনের আগুনের শিখা নেই, তবে পুরো ঘর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। পরে বালতি ও মগে করে পানি ব্যবহার করে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয় এবং মেশিনের সাহায্যে ঘর থেকে ধোঁয়া বের করে আনা হয়।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসার টেলিভিশন থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ার কারণে পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। সকাল ৯টার দিকে তাদের উদ্ধার করে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন বড় না হলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে তারা অসুস্থ হয়ে পড়েছিলেন। বর্তমানে নাইমা ইমরানকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাইকমিশনার ইমরান হায়দারকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে আমরা যতটুক জানতে পেরেছি, বাসার টিভি থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সৃষ্টি হতে পারে।

ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে গিয়ে দেখতে পায়, রুমে তেমন আগুন নেই তবে ধোয়া ছিল।

পরে বালতি ও মগে করে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়।এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা মেশিন দিয়ে পূর্ণাঙ্গ ধোঁয়া বের করের।