বোমা হামলার আশঙ্কায় সারা দেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

, বাংলাদেশ

বোমা হামলার আশঙ্কায় সারা দেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি

দেশজুড়ে বোমা হামলার আশঙ্কায় সব জেলা ও রেঞ্জে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার রাতে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে সারা দেশের পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাপ্ত তথ্যের গুরুত্ব বিবেচনায় প্রতিটি জেলায় রাতের টহল, মোবাইল ডিউটি এবং চেকপোস্টগুলোতে দায়িত্বরত সদস্যদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যেকোনো সন্দেহজনক পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সারা দেশে এই সতর্কবার্তা পৌঁছে দিতে বেতার বার্তার পাশাপাশি বিভিন্ন ইউনিট প্রধানদের কাছে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি বজায় রাখতে বলা হয়েছে।