সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নাওয়াজ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তৌফিক নাওয়াজ ২০১৯ সালে স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। শারীরিক অসুস্থতার মধ্যেও গত ২৭ মে স্বজনরা তাকে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রীর সঙ্গে দেখা করাতে আদালতে নিয়ে গিয়েছিলেন।



