বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান।
ফেসবুক পোস্টে জামায়াত আমীর প্রত্যাশা ব্যক্ত করেন যে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রজ্ঞা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশে ইনসাফ কায়েম, গণতন্ত্র সমুন্নত রাখা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন। একই সঙ্গে তিনি নবনির্বাচিত প্রেসিডেন্টের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।



