বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী এখন থেকে টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। পেশাদার ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং বাংলাদেশের জার্সিতে খেলার সিদ্ধান্তের পর থেকেই হামজা চৌধুরী দেশের ফুটবলপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন। মাঠে তাঁর লড়াকু মানসিকতা ও অদম্য জেদ তরুণ প্রজন্মের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। মূলত ফুটবল ও প্রযুক্তির মেলবন্ধনে তরুণদের আরও কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই নতুন যাত্রা শুরু করল টেকনো।
আসন্ন ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর টাইটেল স্পনসর হিসেবেও থাকছে টেকনো বাংলাদেশ। এই অংশীদারিত্বের অংশ হিসেবে হামজা চৌধুরীকে ব্র্যান্ডটির বিভিন্ন প্রচারণায় দেখা যাবে। বিশেষ করে বাজারে আসতে যাওয়া নতুন ক্যামন সিরিজের স্মার্টফোন, ফুটবলভিত্তিক ডিজিটাল কনটেন্ট তৈরি এবং বিভিন্ন ফ্যান অ্যাকটিভেশন কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে যুক্ত থাকবেন।
আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, হামজা চৌধুরীর মধ্যে যে উচ্চাকাঙ্ক্ষা ও প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার মানসিকতা ফুটে ওঠে, তা টেকনোর ‘স্টপ অ্যাট নাথিং’ স্লোগানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি আরও জানান, হামজাকে টেকনো পরিবারে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রযুক্তি ও ফুটবলের সমন্বয়ে দেশের ভক্তদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
নতুন এই দায়িত্ব নিয়ে হামজা চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন তিনি পেয়েছেন, তা সত্যিই অসাধারণ। টেকনোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার যে দর্শন টেকনো লালন করে, তার সঙ্গে নিজের বিশ্বাসের মিল খুঁজে পান তিনি। সব মিলিয়ে ভক্তদের জন্য দারুণ কিছু করার অপেক্ষায় আছেন বলেও জানান এই ফুটবল তারকা। প্রতিবেদনে যোগ করা তথ্য: বাংলাদেশে টেকনো ব্র্যান্ডের স্মার্টফোন তৈরি ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আইস্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, ‘হামজার মধ্যে আমরা যে উচ্চাকাঙ্ক্ষা, দৃঢ়তা ও প্রতিনিয়ত সাম।



