স্থানীয় উৎপাদকদের স্বার্থ রক্ষা এবং দেশের আমদানি ব্যবস্থায় ভারসাম্য আনার লক্ষ্যে কাতার সরকার কিছু নির্দিষ্ট খাদ্য ও কৃষি পণ্যের ওপর আমদানি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ সংক্রান্ত ২০২৬ সালের ৪৫ নম্বর আমিরি ডিক্রি অনুমোদন করেছেন। গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিচার মন্ত্রণালয়ের অফিসিয়াল গেজেটের ১৭তম সংখ্যায় এই নতুন আদেশের বিষয়টি প্রকাশিত হয়। কাতারের সংবিধান এবং ২০০২ সালের ৪০ নম্বর সংশোধিত কাস্টমস আইন পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পণ্যের ধরন অনুযায়ী এই সময়ের মেয়াদ ভিন্ন হয়ে থাকে।
ডিক্রির প্রথম অনুচ্ছেদ অনুযায়ী, এখন থেকে তাজা বা হিমায়িত মুরগি আমদানিতে ১৮ শতাংশ শুল্ক দিতে হবে। এর আওতায় রয়েছে আস্ত মুরগি, মুরগির বুকের মাংস, ঊরু এবং ডানার মতো অংশগুলো। দ্বিতীয় অনুচ্ছেদে ফসলের ভরা মৌসুমে নির্দিষ্ট কিছু কৃষিপণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
মৌসুমি শুল্কের বিবরণ
- টমেটো: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাস।
- বেগুন: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, নভেম্বর এবং ডিসেম্বর মাস।
- জুকিনি বা করলা: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস।
নতুন এই শুল্ক নীতি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের ৬০ দিন পর থেকে নতুন নির্ধারিত শুল্ক কার্যকর হবে। ১৬ সেপ্টেম্বর গেজেট প্রকাশিত হওয়ায়, আগামী ৬০ দিন অতিক্রান্ত হওয়ার পর থেকেই এই বর্ধিত হার কার্যকর করা হবে। মূলত দেশীয় খামারি ও কৃষকদের সুরক্ষার অংশ হিসেবেই সমন্বিত কাস্টমস নীতির এই হালনাগাদ করা হয়েছে। যেহেতু ডেক্রিটি গত ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে, তাই নির্ধারিত ৬০ দিন মেয়াদ শেষ হওয়ার পর নতুন শুল্কহার কার্যকর হবে। ডেক্রির তৃতীয় অনুচ্ছেদ অনুযায়ী, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিজ নিজ এখতিয়ারের মধ্যে এই ডেক্রি বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সমন্বিত কাস্টমস শুল্ক নীতির নিয়মিত হালনাগাদের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মূল লক্ষ্য নির্দিষ্ট মৌসুমে দেশীয় কৃষিপণ্যের বাজার সুরক্ষা করা।



