স্পেনে আগাম নির্বাচনের ডাক: বড় জুয়া খেললেন স্যানচেজ

, বিশ্ব

স্পেনে আগাম নির্বাচনের ডাক: বড় জুয়া খেললেন স্যানচেজ

স্পেনে আবাসন সংকট মোকাবিলায় সরকারের আনা একটি গুরুত্বপূর্ণ বিল পার্লামেন্টে বাতিল হয়ে যাওয়ায় বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি নিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ। ক্ষমতাসীন সরকারের এই প্রস্তাব শুক্রবার ডানপন্থি আইনপ্রণেতাদের বাধার মুখে পড়লে এক বছর আগেই আগাম সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন তিনি। মূলত ২০২৭ সালের আগস্টে নির্বাচন হওয়ার কথা থাকলেও পরিস্থিতির চাপে পড়ে ২৯শে নভেম্বর দেশটিতে ভোট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার সকালে মাদ্রিদে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্যানচেজ জনগণের ম্যান্ডেট পাওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সংস্কার কাজ চালিয়ে যেতেই তিনি ভোটারদের মুখোমুখি হতে চেয়েছেন। নিজের কিছু নীতিগত ভুল স্বীকার করে স্যানচেজের সতর্কবার্তা, ভোটারদের এখন সিদ্ধান্ত নিতে হবে তারা কি প্রগতিশীল সরকারের পক্ষে থাকবেন, নাকি কট্টর ডানপন্থি জোটের হাতে ক্ষমতা তুলে দেবেন। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেই আমরা আবার জনগণের কাছে যাচ্ছি। যাতে সমাজের কায়েমি স্বার্থ ভেঙে সাধারণ মানুষের পক্ষে সংস্কারগুলো অব্যাহত রাখা যায়।

২০১৮ সাল থেকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন স্যানচেজ। এর আগে ২০১৯ ও ২০২৩ সালেও তিনি আগাম নির্বাচনের চমক দেখিয়ে ক্ষমতায় ফিরেছিলেন। তবে এবারের পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক বিতর্ক এবং জোট সরকারের অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে জনমত জরিপে পিছিয়ে পড়েছে তার নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক দল। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান এবং প্রগতিশীল সামাজিক নীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালনকারী স্যানচেজের সরকার পতনের আশঙ্কা ইউরোপের বাম রাজনীতির জন্য বড় ধাক্কা হতে পারে। স্পেনসহ বিশ্বমঞ্চে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি, বহুপাক্ষিক কূটনৈতিক কাঠামো এবং প্রগতিশীল সামাজিক নীতির পক্ষে বলিষ্ঠ কণ্ঠ হিসেবে পরিচিত স্যানচেজ ২০১৮ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

জরিপগুলোর পূর্বাভাস অনুযায়ী, রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) কট্টর ডানপন্থি ‘ভক্স’ দলের সমর্থন নিয়ে সরকার গঠনের সম্ভাবনা তৈরি করেছে। এমনটি ঘটলে ১৯৭৫ সালে একনায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর পতনের পর স্পেনের গণতান্ত্রিক ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় সরকারে কট্টর ডানপন্থিদের অংশগ্রহণ নিশ্চিত হবে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞ ও চতুর রাজনীতিক স্যানচেজ আবাসন বিল বাতিলের ক্ষোভকে কাজে লাগিয়ে শেষ মুহূর্তে বাজিমাত করার চেষ্টা করছেন। আর তা বাস্তবায়িত হলে ১৯৭৫ সালে একনায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর পতনের পর স্পেনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে এই প্রথম কট্টর ডানপন্থিরা কেন্দ্রীয় সরকারে অংশ নেয়ার সুযোগ পাবে।