বিদায়ী ম্যাচে গোল করে অবসরে ওতামেন্দি

, খেলা

বিদায়ী ম্যাচে গোল করে অবসরে ওতামেন্দি

বুয়েনস অ্যাইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এক আবেগঘন ইতিহাসের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। লিওনেল মেসির বিদায়ি রাতের সেই ম্যাচে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে মেসি থাকলেও, আড়ালে জাতীয় দলকে বিদায় জানালেন রক্ষণভাগের অন্যতম স্তম্ভ নিকোলাস ওতামেন্দি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে তিনি নিজের ১৭ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করলেন। ১৮ বছর বয়সে প্রথম আন্তর্জাতিক ফুটবলে পা রাখা লিওনেল মেসির বিদায়। ৮৫ হাজারেরও বেশি দর্শকের উন্মাদনা, আতশবাজির ঝলকানি এবং পুরো বিশ্ব মিডিয়ার স্পটলাইট সবই ছিল মহাতারকা মেসিকে ঘিরে। বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের রাতে মেসি যখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখনই অন্তরালে নিজের ১৭ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই বর্ষীয়ান ডিফেন্ডার। আমি তো আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলাম।

ম্যাচের ৪৮তম মিনিটে ওতামেন্দি উপহার দেন এক স্মরণীয় মুহূর্ত। মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে অসাধারণ অ্যাক্রোবেটিক ভলিতে তিনি বেনিনের জালে বল পাঠান। ক্যারিয়ারের শেষ ম্যাচে গোল করার মতো বিরল তৃপ্তি নিয়ে মাঠ ছাড়েন এই তারকা। ৫২তম মিনিটে মাঠ ছাড়ার সময় গ্যালারি থেকে ভেসে আসে দর্শকদের করতালির জোয়ার। প্রিয় দলের ব্যাজে চুমু খেয়ে সমর্থকদের সেই ভালোবাসা গ্রহণ করেন তিনি।

ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত ওতামেন্দি বলেন, এটি এক অবিশ্বাস্য সমাপ্তি। মেসির বিশেষ আমন্ত্রণে তার বিদায়ি ক্ষণের অংশ হতে পেরে আমি আনন্দিত। জাতীয় দলের হয়ে ১৭ বছরে যা পেয়েছি, শেষ ম্যাচে গোল করার সেই স্মৃতি আমি আজীবন মনে রাখব। ডাগআউটে ফেরার পথে সতীর্থ মেসির উদ্দেশে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বিনয়ী মানুষ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আর্জেন্টিনার পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য আমরা তোমার কাছে চিরঋণী। গোল করার পর উল্লাসে ছুটে গিয়ে জড়িয়ে ধরেন দীর্ঘদিনের বন্ধু মেসিকে।

২০০৯ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হওয়া নিকোলাস ওতামেন্দি জাতীয় দলের হয়ে মোট ১৪০টি ম্যাচ খেলেছেন। রক্ষণভাগের অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি গোল করেছেন ১০টি। আর্জেন্টিনার আধুনিক ফুটবলের সোনালি প্রজন্মের এই সদস্য দেশের হয়ে জিতেছেন চারটি বড় শিরোপা। যার মধ্যে রয়েছে ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ কাতার বিশ্বকাপের গৌরবময় ট্রফি। তবে ৮৫ হাজার দর্শকের গগনবিদারি করতালির আড়ালেই জাতীয় দলের নীল-সাদা জার্সি চিরতরে তুলে রাখলেন আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম সেনাপতি ও ২০২২ কাতার বিশ্বকাপজয়ী নিকোলাস ওতামেন্দি।