স্বাস্থ্য অধিদপ্তরের অধীন সিভিল সার্জন কার্যালয় এবং এর আওতাধীন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১১ থেকে ২০তম গ্রেডের শূন্য পদের নিয়োগ কার্যক্রমের বর্তমান অবস্থার প্রতিবেদন চেয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ১২ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি জরুরি নির্দেশনাসূচক চিঠি জারি করা হয়। এই নির্দেশনার প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সব বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এবং সিভিল সার্জনদের প্রয়োজনীয় তথ্য ও অগ্রগতি জানাতে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার সারা দেশে পর্যায়ক্রমে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই লক্ষ্য অর্জনের প্রক্রিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগযোগ্য তৃতীয় ও চতুর্থ শ্রেণির বা ১১-২০তম গ্রেডের শূন্য পদে নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করা একান্ত প্রয়োজন। পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।
সংশ্লিষ্ট সিভিল সার্জন কার্যালয়গুলোর কাছ থেকে যে নির্দিষ্ট তথ্যগুলো চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে নিয়োগের ছাড়পত্র পাওয়ার তারিখ, ছাড়কৃত পদের সংখ্যা, বর্তমানে কতজন জনবল নিয়োগ করা হয়েছে এবং নিয়োগের তারিখ। যদি কোনো নির্দিষ্ট পদে এখনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয়ে থাকে, তবে তার সুনির্দিষ্ট কারণও প্রতিবেদনে উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের দেওয়া নির্ধারিত ছক অনুযায়ী সব তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারি এই জনবল নিয়োগ কার্যক্রমের গতি বাড়াতে এবং শূন্য পদ পূরণের লক্ষ্যমাত্রা অর্জনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, পরীক্ষার্থীদের যে ৬ নির্দেশনা জানা জরুরি।



