বিসিএস পরীক্ষায় লাখ লাখ প্রার্থী অংশ নিলেও ক্যাডার পদে নিয়োগ পাওয়ার হার তুলনামূলক কম। ঢাকা মহানগর ও ঢাকা জেলাবাসীর জন্য ৩৭ পদে চাকরির সুযোগ।
৫০তম বিসিএসে ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন আবেদনকারীর বিপরীতে ক্যাডার ও নন-ক্যাডার মিলে পদ ছিল মাত্র ২ হাজার ১৫০টি। এছাড়া ৪৭তম বিসিএসে ৩ হাজার ৬৬৩টি ক্যাডার পদের বিপরীতে সুপারিশ করা হয়েছে ১ হাজার ৫২১ জনকে। এমন তীব্র প্রতিযোগিতার কারণে চাকরিপ্রার্থীদের বিসিএসের পাশাপাশি সরকারি অন্যান্য নিয়োগ বিজ্ঞপ্তির দিকেও নজর দেওয়া জরুরি। ৫১তম বিসিএসের (বিশেষ) আবেদন প্রক্রিয়া আজ রোববার শেষ হচ্ছে এবং সবার নজর এখন ৫২তম সাধারণ বিসিএসের দিকে, যার বিজ্ঞপ্তি নভেম্বরের মধ্যে প্রকাশের কথা রয়েছে। অর্থাৎ মোট পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল প্রায় ১৩৫ গুণ। আগের বিসিএসগুলোর তথ্যেও তীব্র প্রতিযোগিতার চিত্র স্পষ্ট। ৪৩তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জন। ৪৪তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৫০ হাজার ৭১৬। ৪৫তম বিসিএসে ছিল প্রায় ৩ লাখ ১৮ হাজার এবং ৪৬তম বিসিএসে প্রায় ৩ লাখ ৩৮ হাজার। ৪৭তম বিসিএসে আবেদন করেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন। ৪৭তম বিসিএসের চূড়ান্ত সুপারিশেও পদ ও নিয়োগের ব্যবধান দেখা গেছে। এ পরীক্ষায় ৩ হাজার ৬৬৩টি ক্যাডার পদের বিপরীতে ১ হাজার ৩২০ জনকে সুপারিশ করা হয়। পাশাপাশি নন-ক্যাডার পদে সুপারিশ পান ২০১ জন। পদসংখ্যা জানতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদা ও পিএসসির চূড়ান্ত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। বিসিএসের বাইরে যেসব নিয়োগে নজর রাখবেন।
পিএসসি সম্প্রতি ৮৩–৯৬ নম্বর সমন্বিত বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ ধরনের পদে ১৩৫ জন নিয়োগের ঘোষণা দিয়েছে। সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন কারিগরি ও পেশাগত এসব পদে ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এছাড়া ৭৮–৮২ নম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চতর বেতন স্কেলের পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে, যেখানে আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর সন্ধ্যা ৬টা। প্রার্থীদের আবেদনের আগে শিক্ষাগত যোগ্যতা, বয়স ও অভিজ্ঞতার শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। পিএসসি ১৯ অক্টোবর ২০২৬ তারিখে ৮৩–৯৬ নম্বর সমন্বিত বিজ্ঞপ্তিতে ১৪ ধরনের পদে ১৩৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) বিভিন্ন ক্যাটাগরির ২৭৪টি পদে নিয়োগের আবেদন চলছে। এতে প্রশাসন, হিসাব, নিরাপত্তা, প্রকৌশল ও রসায়ন-সংশ্লিষ্ট পদ রয়েছে। নবম গ্রেডের পদের বেতন ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডের বেতন ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা। আবেদন করা যাবে আগামী ১২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত এবং সাধারণ প্রার্থীর আবেদন ফি ২২৩ টাকা।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ১৬ ধরনের ২২৮টি পদে নিয়োগের আবেদন ৯ অক্টোবর শুরু হয়েছে এবং ২৯ অক্টোবর শেষ হবে। এর মধ্যে উপজেলা বা থানা মহিলা প্রশিক্ষিকা পদে ৯৩ জন এবং প্রশিক্ষক পদে ৭৬ জন নেওয়া হবে। ১৩তম থেকে ২০তম গ্রেডের এই পদগুলোতে বেতন স্কেল ২০,০০০ থেকে ৫৮,০০০ টাকার মধ্যে। পদভেদে আবেদনের ফি ৫০ বা ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৬ ধরনের পদে ২২৮ জন নিয়োগ দেওয়া হবে।
পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের আবেদন চলছে ১৩ অক্টোবর থেকে, যার শেষ তারিখ ৩০ অক্টোবর। এসএসসি পরীক্ষায় অন্তত জিপিএ-২.৫০ পাওয়া ১৮ থেকে ২০ বছর বয়সী প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন। ১৭তম গ্রেডের এই পদে বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ টাকা। প্রশিক্ষণকালীন থাকা-খাওয়া, পোশাক ও চিকিৎসাসহ সরকারি বিধি অনুযায়ী ভাতা প্রদান করা হবে। আবেদনের ফি মাত্র ৬৫ টাকা। উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর অঞ্চলগুলোতে সহকারী প্রধান হিসাবরক্ষণ, সাঁটমুদ্রাক্ষরিক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। যোগ্য প্রার্থীরা নির্ধারিত বয়সসীমার মধ্যে এসব পদে আবেদন করতে পারছেন। পাশাপাশি ব্যাংক জব প্রত্যাশীদের বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট পোর্টালে (erecruitment.bb.org.bd) নিয়মিত নজর রাখা প্রয়োজন, কারণ সেখান থেকে বিভিন্ন ব্যাংকের অফিসার ও সিনিয়র অফিসার পদে সমন্বিত নিয়োগ দেওয়া হয়।
সরকারি চাকরিতে মূল বেতনের পাশাপাশি সরকারি বিধি অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতাদি প্রযোজ্য হয়। তবে পদমর্যাদা ও প্রতিষ্ঠান ভেদে সুযোগ-সুবিধার ভিন্নতা রয়েছে। আবেদনকারীদের প্রতিটি প্রতিষ্ঠানের মূল নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স ও আবেদনের শেষ সময় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হলো।



