ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের অধীন ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।
প্রতিষ্ঠানটি চিফ ইনভেস্টমেন্ট অফিসারসহ মোট ৮টি পদে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের নিয়োগ দেবে।
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিদের কোম্পানির নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- চিফ ইনভেস্টমেন্ট অফিসার (সিআইও): ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে স্নাতকোত্তর ডিগ্রিধারী (এমবিএ/সিএফএ/এফসিএমএ/এফসিএ/এফসিসিএ/সিপিএ/সিএআইএ অগ্রাধিকার)। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। আর্থিক প্রতিষ্ঠান বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার ৫ বছর শীর্ষ পর্যায়ের পদে।
- অ্যাসোসিয়েট—ফান্ড অব ফান্ডস: ফিন্যান্স, অ্যাকাউন্টস বা ইকোনমিকসে স্নাতকোত্তর। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। বিনিয়োগ বা ক্যাপিটাল মার্কেটে অন্তত ছয় বছরের অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে ২ বছর মধ্যম সারির পদের অভিজ্ঞতা থাকতে হবে।
- এভিপি—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রিধারী (এসিএ/এসিএমএ/সিএফএ অগ্রাধিকার)। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ফিন্যান্স বা পোর্টফোলিও মূল্যায়নে অন্তত আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- এক্সিকিউটিভ—ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস: বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর বা এমবিএ/এমবিএস ডিগ্রিধারী। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ফিন্যান্স বা ভেঞ্চার ক্যাপিটাল শিল্পে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
- এক্সিকিউটিভ—কমপ্লায়েন্স অ্যান্ড এইচআর: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, আইন, বিজনেস বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর (এলএলবি/এমবিএ-এইচআরএম/পিজিডি-এইচআরএম অগ্রাধিকার)। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপিএ ৫.০-এর স্কেলে ৩.৫০ এবং ৪.০-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। মানবসম্পদ বা লিগ্যাল অ্যাফেয়ার্সে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য পদের যোগ্যতা
- অফিস সহকারী: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস। সিজিপিএ ৫.০-এর স্কেলে অন্তত ৩.০০ থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
- ড্রাইভার: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। কোনো সরকারি বা করপোরেট প্রতিষ্ঠানে পেশাদার চালক হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
- জেনিটর: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। ক্লিনিং ও হাউসকিপিং কাজে যেকোনো প্রতিষ্ঠানে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারী প্রার্থীদের প্রতিষ্ঠানের ক্যারিয়ার পোর্টাল থেকে বিস্তারিত শর্তাবলি দেখে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে। যেকোনো দাপ্তরিক অনুসন্ধানের জন্য ই-মেইল: [email protected] করুন।
- ২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটি পাবেন, প্রজ্ঞাপন জারি।



