আসন্ন রাইজিং স্টার্স এশিয়া কাপে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন সাইফ হাসান। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট স্কোয়াডে সুযোগ পাওয়ায় এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন নাঈম শেখ। তার বদলি হিসেবে দলে এসেই সাইফ হাসান অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। এছাড়া প্রাথমিক স্কোয়াড থেকে মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও এসএম মেহরবকে বাদ দেওয়া হয়েছে। তবে এবার নেতৃত্বও তুলে দেয়া হলো সাইফের হাতে। প্রাথমিক স্কোয়াডের সঙ্গে সবচেয়ে বড় পরিবর্তন সাইফের অন্তর্ভুক্তি।
টুর্নামেন্টের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে অভিজ্ঞ খেলোয়াড়দের প্রাধান্য দেওয়া হয়েছে। দলে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন ও ইয়াসির আলি চৌধুরী। ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ ইরফান শুক্কুরও সুযোগ পেয়েছেন এই স্কোয়াডে। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে এই আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে। মিডল অর্ডারে খেলার জন্য শাহাদাত হোসেন দিপুকে জায়গা দেওয়া হয়েছে। আছেন ঘরোয়া ক্রিকেটে অনেক অভিজ্ঞতা থাকা ইরফান শুক্কুর।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ‘এ’ দল এই টুর্নামেন্টে অংশ নিলেও হংকং, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল তাদের মূল জাতীয় দল পাঠাচ্ছে। টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল রয়েছে ‘এ’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। ‘বি’ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। দোহার ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির মাঠে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে আটটি দল। ম্যাচগুলো হবে দোহার দুটি ভেন্যুতে— ওয়েস্ট এন্ড আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (ডব্লিউইআইসিএস) ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউডিএসটি) মাঠে।
বাংলাদেশ ‘এ’ দলের চূড়ান্ত স্কোয়াড: সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বশির রাতুল, রাকিবুল হাসান, মোহাম্মদ রুবেল, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন ইমন, রিপন মণ্ডল ও মোহাম্মদ সাইফুদ্দিন।



