পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর সমন্বিত হামলা এবং এর বিপরীতে পরিচালিত পাল্টা অভিযানে মোট ২৭ জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য এবং কাস্টমস বিভাগের এক কর্মকর্তা রয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর কার্যকর অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ২১ সদস্য নিহত হয়েছেন।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর রাতের মধ্যে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামক সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা একটি কাস্টমস হাউসে প্রবেশের চেষ্টা করে হামলা চালায়। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেয়। তীব্র গোলাগুলির এক পর্যায়ে ১০ সন্ত্রাসী নিহত হয়। এই সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীর সাহসী দুই সদস্যসহ ছয়জন দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারান। এর মধ্যে কাস্টমস বিভাগের একজন সরকারি কর্মকর্তাও ছিলেন।
একই সময়ে চাগাই জেলার নোকচা এবং পিশিন জেলার জিয়ারাত ক্রসে নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও ১১ সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানায়, রোববার ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সন্ত্রাসীরা চাগাই এলাকায় এন-৪০ কুয়েটা-তাফতান মহাসড়কে একটি অবৈধ তল্লাশিচৌকি বসিয়ে যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি ও চাঁদাবাজির চেষ্টা করছিল। নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান চালিয়ে তাদের নির্মূল করে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
এর আগে সোমবার চাগাই এলাকায় রেকো ডিক তামা ও স্বর্ণ প্রকল্পের গাড়িবহরের ওপর হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও ১২ সন্ত্রাসী নিহত হয়। একই দিনে ওয়াশুক জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে আরও দুই সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
পাকিস্তান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) ‘ফিতনা আল-খাওয়ারিজ’ এবং বেলুচিস্তানভিত্তিক গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ হিসেবে অভিহিত করে থাকে। দেশটির দাবি, বেলুচিস্তানে অস্থিতিশীলতা তৈরিতে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে।
আইএসপিআর জানিয়েছে, বর্তমানে ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়কগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে তল্লাশি ও সন্ত্রাসবিরোধী অভিযান চলমান রয়েছে। স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের মূল লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে যোগ করা তথ্য: পাকিস্তানে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতার পেছনে ভারতের ভূমিকা তুলে ধরতেই বেলুচিস্তানভিত্তিক গোষ্ঠীগুলোকে এ নামে অভিহিত করা হয়। প্রতিবেদনে যোগ করা তথ্য: তারা চাঁদা আদায়ের উদ্দেশে সেখানে একটি অবৈধ তল্লাশিচৌকি স্থাপন করেছিল বলে জানিয়েছে আইএসপিআর। প্রতিবেদনে যোগ করা তথ্য: মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে দৌড়ে ম্যারাথনে প্রথম হলেন মা। প্রতিবেদনে যোগ করা তথ্য: নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা: প্রাণহানি হাজার ছাড়াল, নিখোঁজ ৪৫০০। প্রতিবেদনে যোগ করা তথ্য: নেপালের বন্যায় এক বাড়ি থেকেই মিলল ২৪ মরদেহ। প্রতিবেদনে যোগ করা তথ্য: পাকিস্তানে ৪০% শিশু খর্বকায়, অর্থনীতিতে বড় ধাক্কা। প্রতিবেদনে যোগ করা তথ্য: নেপালে সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকদের বাঁচিয়ে রাখতে পাম্প করা হচ্ছে বাতাস। প্রতিবেদনে যোগ করা তথ্য: তিন দিন পর ধ্বংসস্তূপের নিচে কান্নার শব্দ, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু।



