ঢাকায় পৌনে এক ঘণ্টার ট্রানজিটে ভুটানের প্রধানমন্ত্রী

, বাংলাদেশ

ঢাকায় পৌনে এক ঘণ্টার ট্রানজিটে ভুটানের প্রধানমন্ত্রী

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শুক্রবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে এক ঘণ্টার একটি সংক্ষিপ্ত ট্রানজিট সম্পন্ন করেছেন। দুপুর ১টা ৫৫ মিনিটে তিনি বিমানবন্দরে অবতরণ করলে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ঢাকায় সংক্ষিপ্ত বিরতি শেষে ভুটানের প্রধানমন্ত্রী একটি চার্টার্ড ফ্লাইটে জার্মানির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এদিকে, বাংলাদেশে অবস্থানকালে ভুটানের প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে মর্যাদা দিয়ে সরকার গতকাল একটি গেজেট প্রকাশ করেছে।