নিয়োগ সংক্রান্ত তথ্য
- প্রতিষ্ঠানের নাম: বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি
- পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস (পদমর্যাদা: সর্বোচ্চ এসএভিপি)
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: ঢাকা ও আশপাশের এলাকা
- আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯ সেপ্টেম্বর ২০২৬
যোগ্যতা ও অভিজ্ঞতা
আগ্রহী প্রার্থীদের যেকোনো নামকরা ব্যাংকে অন্তত ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে করপোরেট, এসএমই ও রিটেইল ব্যাংকিং খাতে ক্লায়েন্ট বেসসহ সংশ্লিষ্ট পদে কাজ করার ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সেন্ট্রালাইজড প্রসেসিং এবং রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিংয়ে পূর্ব অভিজ্ঞতা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ছয় মাসের চাকরি খোঁজার অভিজ্ঞতায় যে ৬টি পরামর্শ দিলেন ১৬ বছরের অভিজ্ঞতাসম্পন্ন পেশাজীবী।
প্রার্থীদের শাখা পরিচালনা, জেনারেল ব্যাংকিং, ক্রেডিট ম্যানেজমেন্ট এবং বৈদেশিক বাণিজ্য পরিচালনার বিষয়ে গভীর জ্ঞান থাকতে হবে। এছাড়া ব্যাংক কোম্পানি আইন, অর্থ ঋণ আদালত আইন, এএমএল নীতি ও রেগুলেটরি নির্দেশিকা সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। মাইক্রোসফট অফিস ও ব্যাংকিং সফটওয়্যার পরিচালনায় দক্ষতাও জরুরি। প্রতিষ্ঠানটি সম-অধিকার নীতি অনুসরণ করে।
দায়িত্ব ও সুবিধাবলি
নির্বাচিত ব্রাঞ্চ ম্যানেজারকে ব্যাংকের কৌশলগত লক্ষ্যমাত্রা অনুযায়ী শাখার বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে। তাদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে আমানত সংগ্রহ, নতুন ঋণপ্রস্তাব তৈরি, শাখার মুনাফা নিশ্চিত করা এবং গ্রাহকসেবার মান বজায় রাখা। এছাড়া হেড অফিসের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও ট্রেড ফাইন্যান্স টিমের সঙ্গে সমন্বয় করে শাখার দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হবে। বেতন ও সুযোগ-সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। কেবল বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ও আবেদনের নিয়মাবলি ব্যাংকের নিয়োগ সংক্রান্ত লিংকে পাওয়া যাবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২০ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন। কেবল বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকার বা পরবর্তী প্রক্রিয়ার জন্য যোগাযোগ করা হবে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার—ঢাকা মেট্রো অ্যান্ড সারাউন্ডিংস (সর্বোচ্চ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা এসএভিপি পদমর্যাদা)।
- বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৬ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১০০।
- জাপানে বৃত্তি, মাসে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।



