রাজধানীর মিরপুর-১০ নম্বরে বুধবার সকালে ফুটপাতে উচ্ছেদ অভিযান চলাকালে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ক্ষুব্ধ হকার ও ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ায় জড়িয়ে পড়েন। সংঘর্ষের একপর্যায়ে সিটি করপোরেশনের একটি ময়লার গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার শহিদুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় হকাররা পুলিশ ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে ঘটনাস্থলে পুলিশের একাধিক দল মোতায়েন রয়েছে।



