সেরা মার্চেন্টদের ওমরাহ ও কক্সবাজার ভ্রমণের সুযোগ দিলো পাঠাও

, বাংলাদেশ

সেরা মার্চেন্টদের ওমরাহ ও কক্সবাজার ভ্রমণের সুযোগ দিলো পাঠাও

ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতিস্বরূপ টপ মার্চেন্টদের পুরস্কৃত করতে নিয়মিত ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করে পাঠাও কুরিয়ার। বছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারের চমৎকার পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এবার চার ক্যাটাগরিতে এই স্বীকৃতি দেওয়া হয়। পাঠাওয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এক মার্চেন্টকে ওমরাহ প্যাকেজ এবং তিন মার্চেন্টকে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ উপহার দেওয়া হয়। প্রতিটি অর্ডারের পেছনে রয়েছেন এমন একজন মার্চেন্ট, যিনি কাস্টমারদের সেবা দিতে, নিজের ব্যবসাকে গ্রো করতে এবং একটি ধারণাকে বড় কিছুতে রূপ দিতে কাজ করে যাচ্ছেন। ‘সেরা মার্চেন্ট সম্মাননা’ হলো সেই প্রচেষ্টাগুলোকে স্বীকৃতি দেওয়া এবং যেসব মার্চেন্ট পাঠাও। ওমরাহ যাত্রা থেকে শুরু করে প্রিয়জনকে নিয়ে কক্সবাজার ভ্রমণ, এই সম্মাননা ব্যবসায়িক অর্জনগুলোকে দারুণ কিছু অভিজ্ঞতায় রূপ দিয়েছে। তাই ‘সেরা মার্চেন্ট সম্মাননা’-র মতো উদ্যোগগুলো সেইসব মার্চেন্টকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতিরই প্রতিফলন, যারা তাদের এই পথচলার একটি গুরুত্বপূর্ণ অংশ।

সেরা পারফরম্যান্সের মাধ্যমে স্টার মার্চেন্ট হিসেবে ওমরাহ প্যাকেজটি জিতে নিয়েছে ‘ফালাক ফুড’। এছাড়া টপ মার্চেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘আশ-শিফা অর্গানিক কেয়ার’ ও ‘মিলানা’। প্রতিষ্ঠান দুটি পুরস্কার হিসেবে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল প্যাকেজ পেয়েছে। পাশাপাশি, ‘গুড ওয়ান’ প্রতিষ্ঠানটি টপ ইনস্টাপে মার্চেন্ট হিসেবে মনোনীত হয়ে একই ধরনের ভ্রমণ প্যাকেজ অর্জন করেছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে পাঠাও কুরিয়ারের চিফ অপারেটিং অফিসার আহমেদ দেলোয়ার হোসেন মারুফ বলেন, প্রতিটি মার্চেন্টের সাফল্য পুরো ইকোসিস্টেমের অগ্রগতির সাথে সরাসরি সম্পর্কিত। আজকের এই আয়োজন তাদের পরিশ্রম ও সফলতার প্রতি সম্মান জানানোর একটি মাধ্যম। পাঠাও কুরিয়ার প্রতিনিয়ত মার্চেন্টদের ব্যবসার প্রসারে প্রয়োজনীয় প্রযুক্তি, সেবা এবং সহায়তা দিয়ে যাচ্ছে। পাঠাও কুরিয়ার সবসময় মার্চেন্টদের ব্যবসা আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় টেকনোলজি, সার্ভিস এবং সাপোর্ট দিয়ে থাকে।

পুরস্কারপ্রাপ্ত মার্চেন্টরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘ফালাক ফুড’-এর প্রতিনিধি জানান, স্টার মার্চেন্ট হিসেবে সম্মাননা এবং ওমরাহ প্যাকেজ পাওয়া তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে। অন্যদিকে, ‘মিলানা’-এর প্রতিনিধি বলেন, টপ মার্চেন্ট হিসেবে স্বীকৃতি পাওয়া তার কাজের জন্য বড় অনুপ্রেরণা এবং কক্সবাজার ভ্রমণের উপহার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই সম্মাননা আমার পরিশ্রমের জন্য খুবই বড় অনুপ্রেরণা।

পাঠাও কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র ডেলিভারি সার্ভিস দেওয়াই নয়, বরং মার্চেন্টদের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও স্বপ্ন পূরণের পথে সঙ্গী হিসেবে থাকতে চায় তারা। এই লক্ষ্য অর্জনে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘পাঠাও কমার্স’ চালু করা হয়েছে। এটি একটি সমন্বিত সেবা, যেখানে স্টোরফ্রন্ট, সেলস চ্যানেল, ইনভেন্টরি, পেমেন্ট ও কাস্টমার কমিউনিকেশনসহ সব সুবিধা পাওয়া যায়। মার্চেন্টদের প্রতিটি অর্ডারের পেছনে থাকা উদ্যোগগুলোকে সম্মান জানাতেই পাঠাও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখছে। ক্ষুদ্র থেকে বড় সব ধরনের ব্যবসার প্রসারে এবং মার্চেন্টদের দীর্ঘমেয়াদী স্বপ্নের পথে পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি। পুরস্কারগুলোও বাছাই করা হয়েছে একটি সহজ চিন্তা থেকে, কখনো কখনো মার্চেন্টদের পথচলায় পাশে থাকার মানে হলো, যে স্বপ্নগুলোর জন্য তারা কাজ করছেন তার অংশ হওয়া।