আইজিপির ক্রসফায়ার মন্তব্যে বিব্রত সরকার, ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী

, বাংলাদেশ

আইজিপির ক্রসফায়ার মন্তব্যে বিব্রত সরকার, ব্যবস্থা নেবেন প্রধানমন্ত্রী

‘সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ার করা হবে’— পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের এমন বক্তব্যে তোলপাড় সৃষ্টি হয়েছে সরকারি মহলে। আইজিপির এই মন্তব্যে অস্বস্তি ও বিব্রতবোধ করছে সরকার। ক্রসফায়ারের বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স, তাই এমন বক্তব্য দেয়া একেবারেই ঠিক হয়নি বলে জানিয়েছেন সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা। প্রধানমন্ত্রী জাপান সফর শেষে দেশে ফিরলে আইজিপির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এরপর নির্বাচনের মধ্যদিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন। কারণ, আইজিপি এসব বক্তব্যের কোনোটিই নিজের অবস্থান হিসেবে ধরে রাখেননি, বরং সেখান থেকে সরে এসেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিয়ে তার প্রতিক্রিয়ায় বলেন, আইজিপি একজন সহজ-সরল মানুষ। আইনের কঠোর প্রয়োগ বোঝাতে গিয়ে তিনি অসতর্কতাবশত হয়তো এমন মন্তব্য করে ফেলেছেন। তবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি স্পষ্ট করেন, বর্তমান সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না এবং ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠাকে প্রধান অগ্রাধিকার দিচ্ছে এবং এখন পর্যন্ত হেফাজতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

অন্যদিকে, যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আইজিপির বক্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পর মানুষ মানবিক বাংলাদেশ প্রত্যাশা করছে। এমন পরিস্থিতিতে পুলিশ প্রধানের মুখে ক্রসফায়ারের কথা শোনাটা দুর্ভাগ্যজনক এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। তিনি সতর্ক করে বলেন, সস্তা জনপ্রিয়তা বা ক্রেডিট নেয়ার উদ্দেশ্যে মন্তব্য করলে তা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। পুলিশের দক্ষ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করতে দিলে অপরাধ দমন করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। যদি স্লিপ অব টাং করে বলেন তাহলে ভিন্ন কথা। যে ১৭ বছর আমরা এই ক্রসফায়ার, গুম, গুপ্তহত্যা, রক্তঝরানো অমানবিক দুঃশাসন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পরিণতিতে ৫ই আগস্ট পেলাম। কিন্তু এটা তো সরকারকে বিব্রত করার মতো অবস্থা। সবার প্রত্যাশা একটি মানবিক বাংলাদেশ- সেখানে একটি বাহিনীর প্রধান হয়ে আপনার মুখ দিয়ে এ ধরনের কথা আমাদের ভাবিয়ে তুলছে।

সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আইজিপির ক্রসফায়ার বিষয়ক মন্তব্য এবং সাংবাদিকদের প্রতি অশোভন আচরণের বিষয়টি সরকারের নজরে রয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পরে এ বিষয়ে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। আইজিপি জানিয়েছেন, তিনি আসলে এমন কিছু বোঝাতে চাননি। তবুও এই বিভ্রান্তি দূর হওয়া প্রয়োজন বলে মনে করেন তথ্য উপদেষ্টা। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সরকার যেকোনো ধরণের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘোর বিরোধী এবং এ নিয়ে কোনো আপস নেই। জাহেদ উর রহমান বলেন, এ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা কেটে যাওয়া উচিত।