কাতারের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ‘কাতারএনার্জি’ নভেম্বর ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের মূল্য তালিকা ঘোষণা করেছে। এই নতুন ঘোষণায় প্রিমিয়াম পেট্রোল, সুপার পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।
নভেম্বর ২০২৬ মাসের জ্বালানি তেলের দর
- প্রিমিয়াম পেট্রোল (৯১): প্রতি লিটার ১.৯৫ কাতারি রিয়াল
- সুপার পেট্রোল (৯৫): প্রতি লিটার ২.১০ কাতারি রিয়াল
- ডিজেল: প্রতি লিটার ২.০৫ কাতারি রিয়াল
মাসটির শুরু থেকেই কাতারের সব ফিলিং স্টেশনে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। মূলত আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত তেলের দামের সাথে সামঞ্জস্য বজায় রেখে কাতারএনার্জি প্রতি মাসের শেষে পরবর্তী মাসের জ্বালানি মূল্য পুনর্নির্ধারণ করে থাকে।



