শরীরে ১৭০টি গুলি নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

, বাংলাদেশ

শরীরে ১৭০টি গুলি নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কলুমা পূর্বপাড়ার বাসিন্দা আ. গফুর বর্তমানে এক অসহনীয় যন্ত্রণার মধ্যে জীবন কাটাচ্ছেন। ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার রাজপথে আন্দোলনে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। ঘটনার দুই বছর পেরিয়ে গেলেও তার শরীরের ভেতর এখনো প্রায় ১৭০টি গুলি রয়ে গেছে, যা তাকে প্রতিনিয়ত অসহ্য শারীরিক যন্ত্রণার দিকে ঠেলে দিচ্ছে। চিকিৎসার অভাব এবং অর্থাভাবে তার শারীরিক অবস্থা দিন দিন আরও জটিল আকার ধারণ করছে। প্রতিটি দিন, প্রতিটি রাত যেন তার কাছে একেকটি অসহনীয় যুদ্ধ।

গফুর জানান, ২০২৪ সালের ২০ জুলাই ছাত্র-জনতার ওপর চালানো নির্বিচার গুলি ও দমন-পীড়নের প্রতিবাদে তিনি আন্দোলনের মিছিলে যোগ দিয়েছিলেন। সেই দিন শ্রমিক হাছেন মিয়ার মৃতদেহ নিয়ে মিছিল করার সময় পুলিশ ও বিজিবির গুলিবর্ষণের মুখে পড়েন তিনি। মুহূর্তের মধ্যেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এই ব্যক্তি। ঘটনার আগে নরসিংদীর বাবুরহাট এলাকার শেখেরচরে ভ্রাম্যমাণভাবে কলা বিক্রি করে নিজের আট সদস্যের পরিবারের ভরণপোষণ চালাতেন তিনি। তার গ্রামেও কোনো নিজস্ব বসতভিটা বা চাষযোগ্য জমি নেই। আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত শ্রমিক হাছেন মিয়ার লাশ নিয়ে মিছিল বের হলে পুলিশ ও বিজিবি নির্বিচারে গুলি চালায়। মুহূর্তেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। একসময় যিনি নিজের ঘাম ঝরিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দিতেন, আজ তিনি নিজেই অন্যের সহানুভূতির দিকে তাকিয়ে থাকেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন আ।

বর্তমানে জুলাইযোদ্ধা হিসেবে তিনি মাসে ১০ হাজার টাকা ভাতা পাচ্ছেন। কিন্তু এই অর্থ দিয়ে বর্তমান বাজারে বাসাভাড়া, পরিবার এবং আট সদস্যের নিত্যপ্রয়োজনীয় খরচের পাশাপাশি উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কাজ করার সক্ষমতা হারিয়ে ফেলায় পরিবার নিয়ে চরম অভাব অনটনের মধ্য দিয়ে সময় পার করছেন তিনি। নিজের অসহায়ত্বের কথা জানাতে গিয়ে গফুর বলেন, দেশের জন্য রাস্তায় নেমেছিলাম, কিন্তু কখনো ভাবিনি জীবনের বাকিটা সময় এভাবে শারীরিক কষ্ট ও অভাবের সাথে লড়াই করতে হবে। আমার যন্ত্রণার চেয়েও বড় কষ্ট হলো পরিবারের সদস্যদের অসহায়ত্বের দিকে তাকানো।

একসময়ের কর্মঠ মানুষটি এখন চার ছেলে ও চার মেয়ের দায়িত্ব সামলাতে না পেরে মানসিকভাবেও ভেঙে পড়েছেন। সাহায্য বা সহানুভূতির জন্য কারো সহায়তা না পেয়ে তিনি এক প্রকার মৃত্যুর সঙ্গেই লড়াই চালিয়ে যাচ্ছেন। তার এই অমানবিক জীবনযাত্রা এবং চিকিৎসার প্রয়োজনীয়তা এখন তার পরিবারের প্রধান উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।