বঙ্গোপসাগরে বর্তমানে একটি গভীর লঘুচাপ অবস্থান করছে, যা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববার ১৫ নভেম্বরের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টিতে রূপ নিলে এর নামকরণ করা হতে পারে ‘আকভান’ হিসেবে। রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
প্রাথমিক গাণিতিক বিশ্লেষণে দেখা গেছে, লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এর সম্ভাব্য গতিপথের মধ্যে ভারতের ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে এর চূড়ান্ত গতিপথ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এই পরিস্থিতির প্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে। শনিবার দেওয়া বিশেষ বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলেদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



