April 1, 2026, 11:43 am
Title :
স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত থাকার ঘোষণা, জনগণের সমর্থনেই জয়ের প্রত্যাশা যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট জেইউ স্পোর্টস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা নগদে প্রভাব বিস্তারের চেষ্টা? ব্যারিস্টার আরমানকে ঘিরে প্রশ্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে সাকিব-মাশরাফিকে নিয়ে চাওয়া জানালেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী ‘আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে’ এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ

নোয়খালী বিভাগ চাইলেন ‘কাবিলা’ খ্যাত পলাশ

  • Update Time : Wednesday, October 8, 2025
  • 128 Time View
নোয়খালী বিভাগ চাইলেন ‘কাবিলা’ খ্যাত পলাশ
131

নোয়খালী বিভাগ চাইলেন ‘কাবিলা’ খ্যাত পলাশ

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে সরব হচ্ছেন এই জেলার বাসিন্দারা। কিছুদিন ধরে বিভিন্ন উপজেলায় বিক্ষোভ সমাবেশ আর সড়ক ব্লকেড কর্মসূচি চলছে। এবার নোয়াখালীকে বিভাগ হিসেবে ঘোষণার দাবি তুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। কারণ তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে।

বুধবার (৮ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই দাবি জানান ‘কাবিলা’ খ্যাত পলাশ। পোস্টে তিনি লিখেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’

মুহূর্তের মধ্যে তার পোস্টটি ভাইরাল হয়ে যায়। এখন পর্যন্ত দেড় হাজারের বেশি মানুষ পলাশের দেয়া পোস্ট শেয়ার করেছেন। আর কমেন্ট করেছেন সাড়ে ১১ হাজার। পোস্টে লাইক পড়েছে ৭০ হাজার।

বিনোদন অঙ্গনে ১৩ বছর ধরে কাজ করছেন জিয়াউল হক পলাশ। সহকারী হিসেবে শুরু করেছিলেন। এরপর অভিনয় এবং পরিচালনা, দুই মাধ্যমে সমানতালে কাজ করছেন। একক ও ধারাবাহিক মিলিয়ে ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন, ওটিটিতেও নিজেকে প্রমাণ করেছেন।

শহুরে মেসজীবনের নানা টানাপোড়েন, হাসি-কান্না, প্রেম, বন্ধুত্ব ও খুনসুটি নিয়ে ২০১৮ সালে প্রচারিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট’–এর প্রথম সিজন। ধারাবাহিকটির এখন পঞ্চম সিজন চলছে। এই ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান পলাশ, সবাই তাকে কাবিলা নামে এখন চেনে বেশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews