April 3, 2026, 3:09 pm
Title :
সিরাজগঞ্জ জেলা নলকায় বাস দুর্ঘটনা: চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ জনের ৪ ইন্সপেক্টরের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত থাকার ঘোষণা, জনগণের সমর্থনেই জয়ের প্রত্যাশা যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট জেইউ স্পোর্টস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রথম প্রযোজিত সিনেমা ‘প্রেশার কুকার’ তারেক মাসুদকে উৎসর্গ করলেন রাফী পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হচ্ছেন শেখ হাসিনা নগদে প্রভাব বিস্তারের চেষ্টা? ব্যারিস্টার আরমানকে ঘিরে প্রশ্ন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন জারি, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

সিরাজগঞ্জ জেলা নলকায় বাস দুর্ঘটনা: চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ জনের

  • Update Time : Friday, April 3, 2026
  • 4 Time View
5

রিপোর্ট রুবেল তালুকদার

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের নলকা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড় নলকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস চলাচলের সময় হঠাৎ চাকা ফেটে যায়। এতে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সড়কের আইল্যান্ড ও ওভারব্রিজের মাঝখানে সজোরে ধাক্কা খেয়ে থেমে যায়।

ঘটনাস্থলেই বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়। পরে গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের চাকার ত্রুটিই দুর্ঘটনার মূল কারণ। নিয়মিত যানবাহনের ফিটনেস পরীক্ষা ও নিরাপদ গতিসীমা মেনে চললে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews