April 5, 2026, 10:34 pm
Title :
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার : শিক্ষামন্ত্রী কালঞ্জা ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে গুরুত্বপূর্ণ সেতু – Times News7 কালঞ্জা ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে গুরুত্বপূর্ণ সেতু সিরাজগঞ্জ জেলা নলকায় বাস দুর্ঘটনা: চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ জনের ৪ ইন্সপেক্টরের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত থাকার ঘোষণা, জনগণের সমর্থনেই জয়ের প্রত্যাশা যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট জেইউ স্পোর্টস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালঞ্জা ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে গুরুত্বপূর্ণ সেতু

  • Update Time : Sunday, April 5, 2026
  • 12 Time View

রিপোর্ট রুবেল তালুকদার 

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কালঞ্জা এলাকায় নদীর ওপর নির্মিত গুরুত্বপূর্ণ কালঞ্জা ব্রিজের নিচে রাতের আঁধারে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে। এতে করে ব্রিজের পিলারের নিচের মাটি কেটে ফেলার ফলে সেতুটি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন গভীর রাতে সংঘবদ্ধ একটি চক্র ব্রিজের নিচ থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। তবে কারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট চক্রটি প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ ভয়ে প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর সংশ্লিষ্ট সাব-ডিভিশন প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা ব্রিজের পাশ বা নিচ থেকে মাটি কাটার বিষয়টি বন্ধ করে দিচ্ছি।” তবে স্থানীয়দের দাবি, বাস্তবে এখনো এই অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি।

উল্লেখ্য, গত বছর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৩৮টি পয়েন্টে নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে বালু উত্তোলনের অনুমতি দেওয়া হয়। এর মধ্যে ৩২ নম্বর পয়েন্টে কালঞ্জা ব্রিজ থেকে কালঞ্জা বাজার পর্যন্ত নির্ধারিত এলাকা উল্লেখ ছিল। কিন্তু অভিযোগ উঠেছে, নির্ধারিত সীমার বাইরে প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে মাটি কাটা হয়েছে, যা সম্পূর্ণ অবৈধ।

এদিকে জনমনে প্রশ্ন উঠেছে, ব্রিজের নিচ বা সংলগ্ন এলাকা থেকে মাটি কাটার কোনো আইনগত অনুমোদন রয়েছে কি না। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কার্যক্রম সেতুর ভিত্তি দুর্বল করে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

এ বিষয়ে সিরাজগঞ্জ-৬৪ (রায়গঞ্জ, তারাশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক বলেন, “অনৈতিকভাবে মাটি কাটার কোনো সুযোগ নেই। যে-ই এর সঙ্গে জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।”

এলাকাবাসী দ্রুত এই অবৈধ কার্যক্রম বন্ধ করে সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews