April 5, 2026, 10:45 pm
Title :
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার : শিক্ষামন্ত্রী কালঞ্জা ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে গুরুত্বপূর্ণ সেতু – Times News7 কালঞ্জা ব্রিজের নিচে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে গুরুত্বপূর্ণ সেতু সিরাজগঞ্জ জেলা নলকায় বাস দুর্ঘটনা: চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ জনের ৪ ইন্সপেক্টরের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত থাকার ঘোষণা, জনগণের সমর্থনেই জয়ের প্রত্যাশা যুদ্ধ বন্ধে তিন শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট জেইউ স্পোর্টস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার : শিক্ষামন্ত্রী

  • Update Time : Sunday, April 5, 2026
  • 2 Time View

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাস চালুর বিষয়ে এই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত হবে। আগামী দুই-একদিনের মধ্যেই স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক হবে। এরপর বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের সচিব নাসিমুল গনি জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে রোববার (৫ এপ্রিল)।

পবিত্র রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন উপলক্ষে প্রায় ৪০ দিনের ছুটির পর গত ২৯ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটে পড়েছে বাংলাদেশসহ অনেক দেশ। এ পরিস্থিতিতে জ্বালানির ওপর চাপকমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন পাঠদান চালুর বিষয়টি সামনে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews