April 12, 2026, 2:56 am
Title :
মুরগির বর্জ্যে দূষিত কালেঞ্জা নদী, সেচ ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তি কালেঞ্জা নদীতে খননের ফলে ঝুঁকিতে ব্রিজ, ভাঙনের আতঙ্কে এলাকাবাসী ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান কালিঞ্জা ও বিভিন্ন কার্যক্রমে নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ, সাংবাদিক রুবেল তালুকদারের সাথে কথা বলে ব্যবস্থা—এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন ভিপি আইনুল হক সিরাজগঞ্জে অবৈধ জ্বালানি মজুদবিরোধী অভিযান, কারাদণ্ড ও জরিমানা তরুণদের উদ্যোগে মানবতার দৃষ্টান্ত—ইছামতী রক্তদান সংগঠনের অনন্য কার্যক্রম। সমালোচনার পর আত্মসমালোচনা: এমপি ভিপি আইনুল হককে নিয়ে নিজের বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন স্থানীয় সাংবাদিক রুবেল তালুকদার ‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’ ২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

সমালোচনার পর আত্মসমালোচনা: এমপি ভিপি আইনুল হককে নিয়ে নিজের বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন স্থানীয় সাংবাদিক রুবেল তালুকদার

  • Update Time : Wednesday, April 8, 2026
  • 23 Time View

ডেক্স রিপোর্ট টাইম নিউজ সেভেন

সাম্প্রতিক সময়ে মাননীয় সংসদ সদস্য ভিপি আইনুল হককে নিয়ে করা সমালোচনামূলক বক্তব্যের পর আত্মসমালোচনার মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন সমাজসচেতন নাগরিক ও কর্মী মোহাম্মদ রুবেল তালুকদার।

রুবেল তালুকদার বলেন, “১২ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আগে ও পরে আমি মাননীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক মহোদয়কে নিয়ে কিছু সমালোচনা করেছি, যা পরবর্তীতে উপলব্ধি করেছি—এর মধ্যে বাস্তবতা অনুধাবনের ঘাটতি ও ভুল বোঝাবুঝি ছিল।”

 

তিনি আরও বলেন, “কারও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেই তাকে তার কর্মী হিসেবে বিবেচনা করা—এটি আমার একটি ভুল ধারণা ছিল, যা আমি এখন স্বীকার করছি।”

রুবেল তালুকদার উল্লেখ করেন, কিছু ব্যক্তি ও পরিস্থিতির প্রভাবে তিনি আবেগপ্রবণ হয়ে একপাক্ষিক দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করেছিলেন, যা একজন জাতীয় পর্যায়ের জনপ্রতিনিধির মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।

তিনি বলেন, “মাননীয় সংসদ সদস্য মহোদয়ের উদারতা, সহনশীলতা ও গণতান্ত্রিক মনোভাব আমাকে মুগ্ধ করেছে। তিনি আমাকে বলেছেন, গঠনমূলক সমালোচনা একজন নাগরিকের অধিকার, এবং তা যৌক্তিক হলে সংশোধনের সুযোগ সৃষ্টি করে।”

তিনি আরও বলেন, “আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। তবে এই ঘটনায় আমি স্বীকার করছি, কিছু ক্ষেত্রে বিভ্রান্তিমূলক প্রভাবের শিকার হয়েছি এবং ভুল অবস্থান গ্রহণ করেছি।”

শেষে রুবেল তালুকদার বলেন, “আমার অনিচ্ছাকৃত ভুল ও অসংগতিপূর্ণ মন্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মাননীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক মহোদয়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ তাকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন এবং জনগণের কল্যাণে কাজ করার তৌফিক দিন—আমীন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews