April 12, 2026, 3:03 am
Title :
মুরগির বর্জ্যে দূষিত কালেঞ্জা নদী, সেচ ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তি কালেঞ্জা নদীতে খননের ফলে ঝুঁকিতে ব্রিজ, ভাঙনের আতঙ্কে এলাকাবাসী ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান কালিঞ্জা ও বিভিন্ন কার্যক্রমে নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ, সাংবাদিক রুবেল তালুকদারের সাথে কথা বলে ব্যবস্থা—এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন ভিপি আইনুল হক সিরাজগঞ্জে অবৈধ জ্বালানি মজুদবিরোধী অভিযান, কারাদণ্ড ও জরিমানা তরুণদের উদ্যোগে মানবতার দৃষ্টান্ত—ইছামতী রক্তদান সংগঠনের অনন্য কার্যক্রম। সমালোচনার পর আত্মসমালোচনা: এমপি ভিপি আইনুল হককে নিয়ে নিজের বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন স্থানীয় সাংবাদিক রুবেল তালুকদার ‘সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করতাম’ ২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

সিরাজগঞ্জে অবৈধ জ্বালানি মজুদবিরোধী অভিযান, কারাদণ্ড ও জরিমানা

  • Update Time : Friday, April 10, 2026
  • 13 Time View

রিপোর্ট রুবেল তালুকদার টাইম নিউজ সেভেন।

সিরাজগঞ্জে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে দুইজনকে কারাদণ্ড এবং অপর দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে পৃথক চারটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে অবৈধভাবে জ্বালানি মজুদ ও বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসসাদিকুজ্জামান শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, দায়ের করা চারটি মামলার মধ্যে দুই মামলায় দুইজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য দুই মামলায় দুইজনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ৭০৯ লিটার ডিজেল ও ৫ লিটার মবিল জব্দ করা হয়। পরে জব্দকৃত ডিজেল তদারকি কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত দামে স্থানীয় একটি পাম্পে বিক্রি করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews