April 14, 2026, 2:46 pm
Title :
রায়গঞ্জে চান্দাইকোনা ওভারব্রিজ এলাকায় আইল্যান্ড ঘিরে বাড়ছে দুর্ঘটনা, আলোকসজ্জার দাবি শাহজাদপুরে মাদ্রাসা ছাত্রের গ,লাকাটা মর/দেহ উদ্ধার: পরিচয় শনাক্ত, আত*ঙ্কে এলাকাবাসী। রায়গঞ্জে সড়ক দখল, বাড়ছে যানজট ও পরিবেশ দূষণ সিরাজগঞ্জে হামের উপসর্গ নিয়ে শি/শুর মৃ/ত্যু: রেফারেল জটিলতা ও সচেতনতার অভাব কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে আর নেই মুরগির বর্জ্যে দূষিত কালেঞ্জা নদী, সেচ ও দৈনন্দিন কাজে চরম ভোগান্তি কালেঞ্জা নদীতে খননের ফলে ঝুঁকিতে ব্রিজ, ভাঙনের আতঙ্কে এলাকাবাসী ফুয়েল পাস চালু, নিবন্ধন করবেন যেভাবে আরব সাগরে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করল পাকিস্তান কালিঞ্জা ও বিভিন্ন কার্যক্রমে নদীর অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ, সাংবাদিক রুবেল তালুকদারের সাথে কথা বলে ব্যবস্থা—এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন ভিপি আইনুল হক

রায়গঞ্জে সড়ক দখল, বাড়ছে যানজট ও পরিবেশ দূষণ

  • Update Time : Monday, April 13, 2026
  • 11 Time View

রিপোর্ট রুবেল তালুকদার টাইম নিউজ সেভেন 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট। বিশেষ করে ওভারব্রিজের নিচে এবং আশপাশের এলাকায় এ ধরনের দখলের কারণে সড়কে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওভারব্রিজের নিচে গড়ে ওঠা এসব দোকান থেকে উৎপন্ন ময়লা-আবর্জনা সরাসরি সড়কেই ফেলা হচ্ছে। এতে একদিকে পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে পথচারীদের চলাচলও কঠিন হয়ে পড়েছে।

এদিকে মহাসড়ক ও আঞ্চলিক সড়কের ওপরই অবৈধভাবে গড়ে উঠেছে বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড। চার চাকার লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত যানবাহন সড়কের মাঝেই যাত্রী ওঠানামা করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসী জানান, একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর পদক্ষেপের অভাবে সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। তারা দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, সড়ক দখল ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিয়মিত মনিটরিং ও কঠোর অভিযান প্রয়োজন।

হাটিকুমরুল হাইওয়ে থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে কয়েকবার অবৈধ স্ট্যান্ডের বিরুদ্ধে অভিযান চালানো হলেও তা স্থায়ীভাবে বন্ধ করা যায়নি। তবে মহাসড়কে এ ধরনের কার্যক্রম দেখলেই ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বস্ত করেছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসনের দ্রুত ও কার্যকর উদ্যোগে সড়ক দখলমুক্ত হবে, যানজট কমবে এবং স্বাভাবিক পরিবেশ ফিরবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews