April 22, 2026, 1:29 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

অসুস্থ প্রার্থী, তবুও থেমে নেই প্রচারণা: সিরাজগঞ্জ–৩ আসনে বিএনপির মাঠ দখলে নেতাকর্মীরা

  • Update Time : Tuesday, February 3, 2026
  • 67 Time View

রিপোর্ট রুবেল তালুকদার , জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যখন সারাদেশে নির্বাচনী উত্তাপ বাড়ছে, তখন সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ভিপি আইনুল হক শারীরিক অসুস্থতার কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অনুপস্থিতি নির্বাচনী কার্যক্রমে কোনো স্থবিরতা তৈরি করতে পারেনি বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

দলীয় সূত্র বলছে, প্রার্থী হাসপাতালে থাকলেও তার পক্ষে প্রচারণা জোরেশোরেই চলছে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সমন্বিতভাবে মাঠে সক্রিয় রয়েছেন। তারা বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, বাড়ি বাড়ি গণসংযোগ করছেন, লিফলেট বিতরণ করছেন এবং ছোট ছোট পথসভা ও মতবিনিময় সভার আয়োজন করছেন। ফলে এলাকায় নির্বাচনী পরিবেশ দিন দিন আরও জমে উঠছে।

রায়গঞ্জ উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, প্রার্থীর শারীরিক অসুস্থতা দলীয় কার্যক্রমে কোনো দুর্বলতা তৈরি করেনি। বরং নেতাকর্মীদের দায়িত্ববোধ আরও বেড়েছে। তৃণমূল পর্যায়ে দলীয় কর্মীরা আগের চেয়ে বেশি সংগঠিত হয়ে কাজ করছেন এবং সাধারণ ভোটারদের সাড়া আশাব্যঞ্জক।

উপজেলা যুবদলের নেতারা জানান, তারা নিয়মিত গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলে দলের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। একইভাবে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরাও নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা পালন করছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে প্রার্থীকে নিয়ে আগ্রহ ও সমর্থন রয়েছে বলে দাবি করেছেন ছাত্রনেতারা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসা শেষে শিগগিরই তিনি এলাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে। নেতাকর্মীরা বিশ্বাস করেন, সুস্থ হয়ে প্রার্থী দ্রুত নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews