রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগে (PWD) অনিয়মের অভিযোগ উঠেছে। গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেমের বিরুদ্ধে সংসদ ভবন এলাকা সংশ্লিষ্ট উন্নয়ন কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন সংশ্লিষ্ট মহল।
অভিযোগে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তার তত্ত্বাবধানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়মনীতি উপেক্ষা করে কাজ সম্পন্ন করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না এবং কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একই পদে দায়িত্ব পালন করায় তিনি প্রভাব বিস্তার করে একক সিদ্ধান্তে কাজ পরিচালনা করছেন। এতে করে ঠিকাদার নির্বাচন থেকে শুরু করে প্রকল্প ব্যয় নির্ধারণ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের সুযোগ তৈরি হয়েছে।
এছাড়াও, উন্নয়ন কাজের বরাদ্দ ও বাস্তবায়নের মধ্যে অসামঞ্জস্য দেখা যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন না হলেও বিল পরিশোধ করা হয়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা সংসদ ভবন এলাকার উন্নয়ন কাজে এ ধরনের অনিয়ম উদ্বেগজনক। এ বিষয়ে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।