February 15, 2026, 3:12 am
Title :
এমপিদের শপথ পড়াবেন ড. সৈয়দ রেফাত আহমেদ সংসদ নির্বাচনে ফলের সরকারি গেজেট আজই গাইবান্ধার ভোট কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স ও ব্যালট নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাইবান্ধায় র‍্যাব ১৩ এর প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শীত শেষ না হতেই আম গাছে মুকুল উঁকি দিচ্ছে নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, তবে সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ ঠাকুরগাঁওয়ে ৪১৭ কেন্দ্রের মধ্যে ২০১ টি ঝুঁকিপুর্ণ দিপু ভূঁইয়ার মিছিলে জনতার ঢল, স্বপ্নের রূপগঞ্জ গড়ার অঙ্গীকার কালিহাতীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ ও গণমিছিল জামায়াতকে ভোট দিলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে- মির্জা ফখরুল

অসুস্থ বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক এভারকেয়ার হাসপাতালে, দ্রুত মাঠে ফেরার আশাবাদ

  • Update Time : Thursday, February 5, 2026
  • 36 Time View
50

রিপোর্ট রুবেল তালুকদার, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ভিপি আয়নুল হক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তিনি সুস্থতার পথে আছেন এবং শিগগিরই পূর্ণোদ্যমে নির্বাচনী মাঠে ফিরবেন বলে জানা গেছে।

সলংগা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলীম হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সেখান থেকে ফিরে তিনি জানান, কয়েকদিন আগে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে আয়নুল হক দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়ে এবং চিকিৎসকরা রিং (স্টেন্ট) পরানোর পরামর্শ দেন। পরবর্তীতে সফলভাবে তার চিকিৎসা সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে বিশ্রামে আছেন।

আব্দুল আলীমের মাধ্যমে দেওয়া এক বার্তায় ভিপি আয়নুল হক বলেন, আল্লাহর রহমতে তিনি এখন ভালো আছেন এবং খুব শিগগিরই রাজপথে নেতাকর্মীদের মাঝে ফিরবেন। অসুস্থতার সময় যারা তার জন্য দোয়া করেছেন ও খোঁজখবর নিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা এলাকার নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তার ভাষায়, এবারের লড়াই কেবল একটি নির্বাচনের নয়—এটি মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নির্দেশনা দেন—প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সমন্বয়ের মাধ্যমে মাঠে সক্রিয় থাকার, হাটে-বাজারে ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা শোনার এবং দলের পরিকল্পনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, তার অনুপস্থিতিতেও যেন প্রচারণায় কোনো ভাটা না পড়ে এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেন।

এদিকে, গত ৩ ফেব্রুয়ারি তিনি নির্বাচনী এলাকায় ফিরে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সর্বস্তরের নেতা-কর্মীসহ বিশেষভাবে আব্দুল আলীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

দ্রুত সুস্থ হয়ে তিনি আবারও সরাসরি মাঠে সক্রিয় হবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews