রুবেল তালুকদার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০২৪ সালের জুলাই মাসে আওয়ামী লীগের হামলায় আহত বিএনপি নেতারা সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে পুনর্বাসনের নামে হয়রানির অভিযোগ তুলেছেন।
১২ জানুয়ারি দুপুর ১২টায় উল্লাপাড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জুলাই আহত নাঈম হোসেন। তিনি অভিযোগ করেন, সম্প্রতি উল্লাপাড়ায় প্রায় ২০০ জন আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে, যা তিনি ‘জুলাই বিপ্লবের সাথে বেইমানি’ হিসেবে দেখছেন। এ ঘটনায় প্রতিবাদ জানালে তাকে মারধর করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নাঈম হোসেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাঈম হোসেনের বাবা ও পূর্ণীমাগাঁতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। নাঈম হোসেন ২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হন এবং তিনি জেলায় ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত।
বিএনপি নেতারা বলেন, “আমাদের কাছে পুনর্বাসন নামে কোনো প্রকৃত সহায়তা পৌঁছায়নি। বরং রাজনৈতিক প্রভাব ও হুমকির কারণে আহতরা মানসিকভাবে চাপে রয়েছে।