April 23, 2026, 9:05 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

‘এটা আমাদেরই গল্প’-এ বুঁদ দর্শক

  • Update Time : Friday, December 12, 2025
  • 178 Time View
‘এটা আমাদেরই গল্প’-এ বুঁদ দর্শক

দর্শকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’। এ পর্যন্ত সিরিয়ালটির ১২ পর্ব প্রচার হয়েছে। সিরিয়ালটির পর্বগুলো দেখে দর্শক বলছে, ‘নেশার মতো হয়ে গেছে, না দেখলে যেন নয়।’

আজ, ১১ অক্টোবর, মুক্তি পেয়েছে নাটকটির ১২তম পর্ব। এই রিপোর্ট লেখা পর্যন্ত দেখা যায় মুক্তি পাওয়ার পর মাত্র ৮ ঘন্টায় প্রায় ২০ লাখ ভিউ হয়েছে। অন্যদিকে একদিন আগে মুক্তি পাওয়া পর্ব ১১-এর হয়েছে ৩৬ লাখ ভিউ।

মূলত একটি যৌথ পরিবারের সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি টানাপড়েন নিয়ে নির্মিত ‘এটা আমাদেরই গল্প’। চ্যানেল আইয়ের পর্দা এবং সিনেমাওয়ালা ইউটিউবে চারটি পর্ব প্রচারের পর আলোচনা তৈরি করেছে সিরিয়ালটি। প্রতিটি পর্বের মন্তব্য ঘরে দেখা যায় দৈনিক একটি করে পর্ব চাচ্ছে দর্শক।

কেউ কেউ লিখেছেন এক সপ্তাহ ধরে অপেক্ষায় থাকেন নতুন পর্ব দেখার জন্য।

ইউটিউব থেকে নাটকটি দেখে বেশীরভাগ দর্শক লিখছেন, দারুণ লাগছে। কেউ কেউ পরিবারের এই গল্পে নিজেদের জীবনের মিল খুজে পাচ্ছেন।

তবে কেউ কেউ ‘এটা আমাদেরই গল্প’ দেখে পাকিস্তানি সিরিয়ালের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন বলে জানাচ্ছেন। যদিও সংশ্লিষ্টরা আগেই ঘোষণা দিয়েছেন, সিরিয়ালটি পাকিস্তানি একটি জনপ্রিয় সিরিয়াল থেকে অনুপ্রাণিত।

নির্মাতা রাজ জানিয়েছেন, এই কনসেপ্টে আড়াই বছর আগে তিনি ‘পিতা মাতার সন্তান’ নামে একটি সিঙ্গেল নাটক আগেই বানিয়েছিলেন। তিনি বলেন, ‘এটা আমাদেরই গল্প’ বেসিক ঠিক রেখে বানিয়েছি, সবেমাত্র শুরু হলো কিন্তু দর্শক শেষ পর্যন্ত দেখলে অন্য এক গল্প পাবে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

সিরিজটির জন্য নতুন তিনটি গান তৈরি হয়েছে। এরমধ্যে টাইটেল গান সুর করেছেন ও গেয়েছেন আরফিন রুমি। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা দোলা রহমান। গানটি লিখেছেন মাহমুদ মানজুর।

‘সে মানালে’ শিরোনামের গান নিজের সুর ও সংগীতায়োজনে গেয়েছেন শাহরিয়ার মার্সেল। এর কথা লিখেছেন তারিক তুহিন। এছাড়া ‘জানি না’ শিরোনামের গান সুর করেছেন ও গেয়েছেন প্রত্যয় খান। তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন গায়িকা সুস্মিতা। গানটি লিখেছেন সিয়াম সরকার।

সিরিয়ালটি প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আই এবং বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews