April 23, 2026, 10:23 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

কামারখন্দে গলাকাটা হত্যা মামলায় ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

  • Update Time : Thursday, January 29, 2026
  • 36 Time View

রিপোর্ট রুবেল তালুকদার ,জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে পূর্ব বিরোধের জের ধরে বদিউজ্জামান নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যা মামলায় একই পরিবারের তিনজনসহ মোট ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত দায়রা জজ-১-এর আদালতের বিচারক লায়লা শারমিন রায় দেন। একই সঙ্গে, প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে জরিমানা ধার্য করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন: কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের ময়নাকান্দি গ্রামের আবু সাঈদ, তার স্ত্রী আনোয়ারা বেগম, ছেলে মনির হোসেন, এবং একই গ্রামের শাহজাহান মন্ডল, এরশাদ শেখ, রমজান আলী, শফিকুল ইসলাম, সাহেব উদ্দিন, সোহেল রানা ও আবুল কালাম আজাদ। রায় ঘোষণার সময় আদালতে ছয় আসামি উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শামসুজ্জোহা শাহান শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১১ সালে ময়নাকান্দি গ্রামের ভিকটিম বদিউজ্জামান একই গ্রামের আলম নামের ব্যক্তির কাছ থেকে ৩ শতাংশ জমি কিনেন। পরে সেই জমি দখল করে প্রতিবেশি আবু সাঈদ বসতি স্থাপন করেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এছাড়া, বদিউজ্জামান ও আবু সাঈদ গ্রুপের আব্দুস ছাত্তার একই ওয়ার্ডে ইউপি মেম্বর নির্বাচনে অংশগ্রহণ করেন। নির্বাচনে আব্দুস ছাত্তার পরাজিত হওয়ায় তিনি বদিউজ্জামানকেই দায়ী মনে করেন।

বিরোধ চলার সময়ে, ২০১১ সালের ২৪ জুন আইনজীবীর অফিসে যাওয়ার পথে বদিউজ্জামান নিখোঁজ হন। পরদিন ২৫ জুন সকালে ময়নাকান্দি এলাকার ধুইঞ্চ্যা ক্ষেতে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর নিহতের স্ত্রী রতনা বেগম (সুফিয়া) ৯ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১২ সালের ১৯ জানুয়ারি পুলিশ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার রায় ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews