April 24, 2026, 6:21 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০ হাজার টাকা জরিমানা

  • Update Time : Monday, January 19, 2026
  • 37 Time View
কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদন : আব্দুল্লাহ আল মামুন,যশোর

যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের সন্ন্যাসগাছা গ্রামে মতিয়ার রহমানের মাছের ঘেরে পোল্ট্রি মুরগির বিষ্ঠা খাদ্য হিসেবে ব্যবহারের অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ঘের মালিক মতিয়ার রহমান মাছের খাদ্য হিসেবে মুরগির বিষ্ঠা ব্যবহার করে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে পূর্বে তাকে এ ধরনের ক্ষতিকর কার্যক্রম বন্ধের জন্য সতর্ক করা হয়। কিন্তু তিনি প্রশাসনের নির্দেশনা অমান্য করে একই কার্যক্রম চালিয়ে যান।

সোমবার অভিযান চালিয়ে ঘেরের ম্যানেজার দেবাশীষ রায়কে পোল্ট্রি বিষ্ঠাসহ হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী ঘের মালিক মতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

কেশবপুর উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অবৈধ ও ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews