April 23, 2026, 6:35 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

গাইবান্ধার দারিয়াপুরে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • Update Time : Sunday, February 8, 2026
  • 54 Time View
গাইবান্ধার দারিয়াপুরে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থীর এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে স্থানীয় দারিয়াপুর পুরাতন গরু হাট মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই জনসভায় নির্বাচনী এলাকার শত শত নেতাকর্মী ও সাধারণ সমর্থক লাঙল প্রতীকের মিছিলে মিছিলে চারপাশ মুখরিত করে তোলেন এবং জনসভাস্থল এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী, আলহাজ্ব আব্দুর রশিদ সরকার তাঁর বক্তব্যে এলাকার সুষম উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং অবহেলিত জনপদের রাস্তাঘাটের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বলেন যে, লাঙল হচ্ছে উন্নয়নের প্রতীক এবং পল্লীবন্ধু এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সর্বদা কাজ করে যাবেন।

উক্ত নির্বাচনী জনসভায় স্থানীয় জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে লাঙল প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল দারিয়াপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে যা নির্বাচনী এলাকায় এক নতুন আমেজ নিয়ে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews