April 22, 2026, 12:39 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

চট্টগ্রামে দিনেদুপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

  • Update Time : Monday, October 21, 2024
  • 325 Time View
চট্টগ্রামে দিনেদুপুরে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানার শমশের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিতে নিহত যুবকের নাম তাহসীন। তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানিয়েছে, তাহসীনের সঙ্গে একই এলাকার ছোট সাজ্জাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরেই তাহসীনকে গুলি করা হয়েছে বলে ধারণা করছেন কেউ কেউ।

ঢাকা পোস্টের হাতে আসা একটি ছবিতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাহসীন। তার পাশেই একটি গুলির খোসা পড়ে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, ‘গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews