April 24, 2026, 7:43 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

চায়ের দোকান থেকে গুলশানে দু’জনের লাশ উদ্ধার

  • Update Time : Saturday, September 28, 2024
  • 315 Time View
গুলশানে দু’জনের লাশ উদ্ধার

চায়ের দোকান থেকে গুলশানে দু’জনের লাশ উদ্ধার

রাজধানীর গুলশান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তারা হলেন- রফিক (৬২) ও সাব্বির (১৫)। এদের মধ্যে রফিকের বাড়ি বরিশাল। আর সাব্বিরের বাড়ি ময়মনসিংহ বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে।


শনিবার গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশান-২ রোড নাম্বার ১০৮ এর ২১ নম্বর প্লট থেকে রফিক (৬২) ও সাব্বির (১৫) নামে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, দু’জনকে গত বৃহস্পতিবার যেকোনও সময় দুর্বৃত্তরা হত্যা করেছে। মরদেহ থেকে দুর্গন্ধ বেরিয়েছে।

ওসি আরও জানান, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews