April 22, 2026, 2:43 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

ট্রাক দাঁড় করিয়ে আগে চাঁদা নিত ৩০ টাকা, এখন নিচ্ছে ১০০ টাকা

  • Update Time : Monday, September 22, 2025
  • 191 Time View
ট্রাক দাঁড় করিয়ে আগে চাঁদা নিত ৩০ টাকা, এখন নিচ্ছে ১০০ টাকা

ট্রাক দাঁড় করিয়ে আগে চাঁদা নিত ৩০ টাকা, এখন নিচ্ছে ১০০ টাকা

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন বলেন, আগে পলাশ বাসস্ট্যান্ড ও ঘোড়াশাল বাসস্ট্যান্ডে চলন্ত সড়কে ট্রাক দাঁড় করিয়ে নিত ২০-৩০ টাকা, এখন নেওয়া হচ্ছে ১০০ টাকা। মাসে ৭০ হাজার টাকা অবৈধভাবে উত্তোলন করা হয়, এখানে কোনো ইজারা নেই।

রোববার (২১ আগস্ট) বিকেলে পলাশের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমজাদ হোসাইন বলেন, ফ্যাসিস্ট আমলে সার কারখানার যে ট্রাকস্ট্যান্ড আছে, ওই ট্রাকস্ট্যান্ড থেকে চাঁদা নিত ১০০-১৫০ টাকা। বর্তমানে প্রতিটি ট্রাককে দিতে হয় ৬শ টাকা। এই টাকা যায় কোথায়, এই টাকা কি সরকার উঠায়, নাকি ফ্যাক্টরি উঠায়। এই টাকা কে উঠায়? জমা দেয় কার কাছে? এটা এ দেশের মানুষ জানে।

তিনি বলেন, ফ্যাক্টরির মালিকরা এখন রাজনৈতিক দলের নেতাদের মাসিক বেতন দেয়। কর্মচারীদের যেমন বেতন দেওয়া হয়। নরসিংদীর পলাশে ছোটবড় ১২৮টি কারখানা রয়েছে। এসব কারখানায় চাঁদার হার মাসিক হারে নির্ধারণ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি কথা বলেছি ব্যবসায়ীদের সঙ্গে। তারা আমাকে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে চাঁদা প্রদান করা না হলে, চাঁদাবাজরা কারখানা বন্ধ করে দেওয়ার জন্য হুমকি-ধমকি দেয়। এসব চাঁদাবাজ কারা আপনারা জানেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঘোড়াশাল পৌরসভার ৩নং ওয়ার্ডের সভাপতি প্রকৌশলী মো. নুরুল ইসলাম। পৌর শাখার সহকারী সেক্রেটারি মকসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন—জেলা কর্মপরিষদ সদস্য মো. সাইয়েদুজ্জামান, জেলা ইউনিট সদস্য মাওলানা মোজাম্মেল হক, পলাশ থানা সেক্রেটারি মাসুদ করিমসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews