April 25, 2026, 11:44 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

দীর্ঘদিন পর বাড়ি ফিরে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

  • Update Time : Friday, January 23, 2026
  • 84 Time View

সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়ি ফিরে গ্রেপ্তার হয়েছেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মামুন হোসেন (৪৫)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পঞ্চসোনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত মামুন হোসেন পঞ্চসোনা গ্রামের মৃত দারোগ আলীর ছেলে। তিনি সয়দাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মামুন হোসেন পলাতক ছিলেন। বুধবার রাতে তিনি বাড়ি ফিরলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা তার বাড়ি ঘিরে রাখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মামুন হোসেনকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, যাচাই-বাছাই শেষে জানা গেছে মামুন হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি হত্যা মামলার আসামি। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews