April 24, 2026, 4:32 pm
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

নান্দাইল কানারামপুর পশ্চিম বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী অফিস উদ্বোধন

  • Update Time : Tuesday, January 13, 2026
  • 108 Time View
নান্দাইল কানারামপুর পশ্চিম বাসস্ট্যান্ড বাজারে স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী অফিস উদ্বোধন

ময়মনসিংহ নান্দাইলে আজ ১৩ জানুয়ারি রোজ মঙ্গলবার মাগরিবের নামাজের পর কানারামপুর পশ্চিম বাসস্ট্যান্ড বাজারে নান্দাইল উপজেলার বর্ষিয়ান নেতা ও ময়মনসিংহের সিংহ পুরুষ বীর মুক্তিযোদ্ধা মরহুম খুররম খান চৌধুরীর সহধর্মিণী স্বতন্ত্র প্রার্থী জনাবা হাসিনা খান চৌধুরীর অফিস ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের নেতা কর্মীদের আয়োজনে শুভ উদ্বোধন করা হয়। মোয়াজ্জেমপুর ৩ নং ওয়ার্ড কানারামপুর বাসস্ট্যান্ড বাজার অফিস উদ্বোধনে আনুমানিক ৭ শত লোকের সমাগম ঘটে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অফিস উদ্বোধন কাজ শুরু হয় এতে সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।

ত্যাগী নেতাগন বক্তব্য দিতে গিয়ে বলেন দল আজ ত্যাগিদের অপমূল্যায়ন করে বিএনপিতে হাইব্রিড প্রার্থী দিয়েছে আমরা কত কষ্ট যন্ত্রণা ভোগ করেছি মামলা হামলার শিকার হয়েছি তখন বিএনপির মনোনয়ন প্রার্থী মাঠে ছিল না। আমরা দলের হাই কমানের কাছে আশা করেছিলাম ৪ জন হতে যে কোন একজন প্রার্থী দিবে তা হলনা। আমরা নান্দাইলে আন্দোলন সংগ্রাম করেছি দল আমাদের বন্ছিত করেছে।আমরা নান্দাইল ত্যাগিরা সাধারণ মানুষকে নিয়ে স্বতন্ত্র প্রার্থীকে জয়ী করে প্রমাণ করে দিব তৃণমূলের নেতা কর্মীরা দলের মেরুদণ্ড । সঞ্চালন করেন যুবদল নেতা মনিরুজ্জামান বাবুল, সভাপতিত্ব করেন ২ নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক এনাম, বক্তব্য রাখেন বিএনপি নেতা সুমন ভূইয়া, বিএনপি নেতা মেম্বার মোমেন, বিএনপি ডাক্তার হালিম, যুবদল নেতা নেতা জহিরুল হক, যুবদল নেতা আসাদুজ্জামান সজল, যুবদল নেতা মিজানুর রহমান রতন, যুবদল নেতা জাহাঙ্গীর, ওয়ার্ড যুবদল নেতা মাখন ভূইয়া, ছাত্রদল নেতা আসাদুজ্জামান ইবাদ, ছাত্রদল নেতা বাশার আকন্দ, ছাত্রদল নেতা খায়েস, ছাত্রদল নেতা রিদয়, সেচ্ছাসেবক দলের নেতা আলম মাষ্টার, শ্রমিক দল নেতা দুলাল মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews