April 24, 2026, 9:24 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি

  • Update Time : Saturday, August 2, 2025
  • 484 Time View
নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি

নাশকতার আশঙ্কায় আগস্টজুড়ে চলবে চিরুনি অভিযান: ডিএমপি

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা হচ্ছে, এমন আশঙ্কায় চিরুনি অভিযান শুরু হয়েছে রাজধানী ঢাকায়। পুরো আগস্ট মাস এ অভিযান চলবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।

Windos

তিনি বলেন, আগস্ট মাস ঘিরে নানারকম আশঙ্কা ও শঙ্কা রয়েছে। পত্র-পত্রিকায়ও সেসব উঠে এসেছে। এসব বিবেচনায় পুলিশ পুরোপুরি তৎপর রয়েছে। আমাদের প্রতিটি টিম, থানা ও ইউনিট কাজ করছে।

মো. মাসুদ আলম বলেন, সরকার পতনের এক বছর পূর্তিকে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতির তথ্য পেয়েছে পুলিশ। বর্তমান পরিস্থিতিতে সরাসরি কোনো হুমকি নেই। তবে, কিছু রাজনৈতিক নেতার ঢাকায় একাধিক ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের থাকার ব্যবস্থা রয়েছে। সেসব জায়গায় নজর রাখা হচ্ছে।

ডিএমপির এ কর্মকর্তা আরও জানান, আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস ও বস্তিগুলোকেও নজরদারির আওতায় আনা হয়েছে, যেখান থেকে গোপনে তৎপরতা চালানো হতে পারে।

মাসুদ আলম বলেন, চিরুনি অভিযান চলছে। পুরো আগস্ট মাসেই এটি চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews