April 23, 2026, 6:52 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

বাকীতে সিগারেট না দেয়ায় দোকানীর কান কামড়ে দিল যুবক

  • Update Time : Tuesday, August 12, 2025
  • 377 Time View
বাকীতে সিগারেট না দেয়ায় দোকানীর কান কামড়ে দিল যুবক

বাকীতে সিগারেট না দেয়ায় দোকানীর কান কামড়ে দিল যুবক

কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে বাকীতে সিগারেট না দেওয়ায় দোকানীর কান কামড়ে দেবার অভিযোগ উঠেছে সুমন হোসেন (২২) নামে এক যুবকের বিরুদ্ধে।

সোমবার (১১ আগস্ট) উপজেলার দৌলতপুর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে আহতের বড়ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

আহত দোকানী আমানুজ্জামান ঐ গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের আমানুজ্জামানের (৪৫) এর মুদি দোকানে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন বাকীতে সিগারেট নিতে গেলে দোকানদার বাকী দিতে অস্বীকৃতি জানায় এবং পূর্বের বাকীসমূহ পরিশোধের কথা বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সুমন প্রথমে হাঁসুয়া দিয়ে দোকানদারকে আঘাতের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আকস্মিকভাবে দোকানদারের ডান কানের পাতা কামড়ে দেয়। এতে দোকানীর কানের পাতা ছিঁড়ে যায়। রক্তাক্ত অবস্থায় আহত আমানুজ্জামানকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের বড়ভাই নাজমুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, সোমবার সকালে আমার ছোট ভাইয়ের দোকানে সুমন এসে বাকীতে সিগারেট চাইলে বাকী দিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে সুমন ছোট ভাইয়ের ডান কান কামড়ে ছিঁড়ে দিয়েছে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews