April 22, 2026, 5:29 am
Title :
সংসদের কেনাকাটায় ‘হরিলুট’, ৫ এমপিকে নিয়ে তদন্ত কমিটি গঠন বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ সংরক্ষিত নারী আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ফেসবুক অফিস কেন জরুরি: সিরাজুল হক সাজিদ অচলাবস্থায় রাজশাহী নার্সিং কলেজ, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত করেছে জামায়াত কেশবপুর কলেজে অবহেলা, ৩৯ শিক্ষার্থী ঝুঁকিতে গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ

মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান, ভিডিও দেখুন

  • Update Time : Tuesday, October 22, 2024
  • 467 Time View
মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান, ভিডিও দেখুন

 মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান, ভিডিও দেখুন

হালের ক্রেজ অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন সাদিয়া আয়মান। কিছুদিন আগেই একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তবে অন্যবদ্য অভিনয়ে দর্শকরা অভিনেত্রী হিসেবেই প্রাধান্য দিয়েছেন তাকে। কিন্তু এবার সেই দর্শকদের মধ্য থেকেই গুরুতর অভিযোগ এলো সাদিয়ার দিকে।

নাটক-সিনেমা-ওয়েব সিরিজের প্রচারণার ক্ষেত্রে নানা ধরনের কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে প্রযোজক-পরিচালক ও কনটেন্ট সংশ্লিষ্টদের। তবে সাম্প্রতিক সেই তালিকায় তারকাদেরও সক্রিয় দেখা যাচ্ছে। প্রচারণার ক্ষেত্রে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের বোকা বানানোর কৌশল অবলম্বন করতে দেখা যায় তাদের।

✪ আরও পড়ুন :মেট্রো রেলে রোমাঞ্চ! সোশ্যাল মিডিয়ায় সমালোচনা

এবার তেমনই একটি কৌশল অবলম্বন করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে ভৌতিক বিষয় উপস্থাপন করে দর্শকদের সিমপ্যাথি অর্জনের চেষ্টা করেন তিনি। যা ছিল একদমই নাটকীয় এবং সাজানো। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, একটি ঘটনা শেয়ার করার জন্য অনেকটা বাধ্য হয়েই মধ্যরাতে লাইভে এসেছি।

 

 

মধ্যরাতে ফেসবুক লাইভে আ-ত-ঙ্ক ছড়ালেন সাদিয়া আয়মান |

এ অভিনেত্রী ঘটনা সম্পর্কে জানান, কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। ঠিক জানি না, কেন এটা হচ্ছে। তবে বিষয়টি কয়েকবার ঘটেছে বলেই লাইভে এসেছি আজ।

তারপরই ঘটনা সম্পর্কে সাদিয়া আয়মান বলেন, গত কয়েকদিন আগে একটি শুট শেষ করে আমি বাসায় ফিরছিলাম। তখন সবার পরিচিত একটি সড়ক দিয়ে যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত কালো কেউ একজন আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে সেখানে গিয়ে দেখি কেউ নেই।

তিনি বলেন, তারপর সেখান থেকে আমরা নিরাপদে বাসায় চলে আসি। কিন্তু আসার পর বাসার বিপরীতে ফের সেই ব্যক্তিকে দেখতে পাই। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে এ অভিনেত্রী বলেন, আমি কথা বলতে পারছি না, কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি যে, আমার বাড়ির নিচে সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে।

আর ঘটনাটি নেটিজেনদের দেখানোর জন্য লাইভ অবস্থায় বাসার বারান্দায় চলে যান সাদিয়া আয়মান। হাতে থাকা মোবাইল ফোন ঘুরিয়ে লাইভে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে দেখান তিনি। তখন চেহারার মধ্যে আতঙ্কের ছাপ ছিল তার। কান্না করাও শুরু করেন। বাসায় তিনি ছাড়া কেউ নেই উল্লেখ করে বলেন, আপনারা দেখুন। নিচে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে। বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই এখন। এ কথা বলেই কান্না করতে থাকেন।

এ অবস্থায় বারান্দার দরজা লাগিয়ে রুমে আসেন সাদিয়া আয়মান। তখনও ফেসবুক লাইভ চলছিল। আর লাইভ চলাকালীন হঠাৎই আঁতকে উঠেন তিনি। একপর্যায়ে ‘ও মাই গড, ও মাই গড’ বলতে বলতে কেট দেন লাইভটি।

এদিকে সাদিয়া আয়মানের লাইভটি শেষ হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ফেসবুকহ নানা মাধ্যমে। তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন নেটিজেনরা। এ নিয়ে নানা ধরনের স্ট্যাটাস দেয়া শুরু হয়। সবারই ধারণা যে, তার সঙ্গে খারাপ কিছু ঘটেছে।

কিন্তু এর কিছুক্ষণ পরই সেই লাইভটি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। আর ঘণ্টাখানেক পর একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন। তখন নেটিজেনরা স্পষ্ট বুঝতে পারেন, লাইভের পুরো ঘটনা ছিল পোস্টারে থাকা ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। একটি বেসরকারি টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ হবে ‘বিভাবরী’ নামের ফিল্মটি। যা রাজধানী ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2025 Times News7
Theme Customized By BreakingNews